| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশি স্পিনার ঘূর্ণি যাদুতে তাক লাগালেন বিশ্বকে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৪ ১০:১৩:৫০
বাংলাদেশি স্পিনার ঘূর্ণি যাদুতে তাক লাগালেন বিশ্বকে

দশ ওভারের ম্যাচে দুই ওভার বল করেন রাজাক। এই টুর্নামেন্টেও ঝড় দেখিয়েছে মারকাটোরি। দলের সর্বনিম্ন বোলার হওয়ায় দুটি গুরুত্বপূর্ণ উইকেটও নেন তিনি। ওভার মেডেনও পেয়েছেন রাজাক।

এই দিনে, এশিয়ান লায়ন্স তাদের দ্বিতীয় ম্যাচে বিশ্ব জায়ান্টদের মুখোমুখি হয়েছিল। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। অন্যদিকে এশিয়ান দলকে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

এশিয়ানরা প্রথমে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করে। দলীয় পাঁচ রানেই তারা লঙ্কান ব্যাটার উপুল থারাঙ্গার উইকেট হারায়। এরপর দলের হাল ধরেন তারই দুই দেশীয় অলরাউন্ডার তিলেকারাত্নে দিলশান ও থিসারা পেরেরা। দুজনের জুটিতে রান আসে ২৬ রান। এরপর পেরেরাকে আউট করে ফেরান সাবেক ইংলিশ অলরাউন্ডার পল কলিংউড। দিলশানকে সঙ্গ দিতে এরপর অধিনায়ক আফ্রিদি ব্যাটিংয়ে আসেন। তবে তিনি মাত্র ২ রান করে ফিরে যান। তবে ম্যাচে দুর্দান্ত টার্গেট গড়ে দেন দিলশান ও পাকিস্তানি মিসবাহ-উল-হক।

মিসবাহ’র ১৯ বলে ঝড়ো ৪৪ রানের ক্যামিও এবং দিলশানের ৩২ রানের সুবাদে ১০০ রানের টার্গেট দেয় এশিয়ান লায়ন্স। অন্যদিকে জায়ান্টসের হয়ে ক্রিস গেইল, রিকার্ডো পাওয়েল ও কলিংউড একটি করে উইকেট নিয়েছেন।

ব্যাট করতে নেমেই গেইলরা আফ্রিদি ও বাংলাদেশি আবদুর রাজ্জাকের ঘূর্ণির মুখে পড়েন। জায়ান্টসের দুই ওপেনার লেন্ডল সিমন্স ও গেইলকে ফেরান আফ্রিদি। তারা দুজনই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান। এরপর রাজ্জাকের ঘূর্ণিতে কুপোকাত হন শেন ওয়াটসন ও রিকার্ডো পাওয়েল। দুই ওভার বল করে তিনি মাত্র ২ রান দিয়েছেন। একইসঙ্গে এক মেইডেনের পাশাপাশি নিয়েছেন দুটি উইকেট। তার দলও জিতে নেয় ৩৫ রানের বড় ব্যবধানে।

এই টুর্নামেন্টে প্রথম ম্যাচেও জয় পেয়েছিল আফ্রিদির দল। সেই ম্যাচে তারা তৃতীয় দল ভারত মহারাজাকে হারায়। তবে ওই ম্যাচে বল করেননি রাজ্জাক। দুটি ম্যাচ জিতেই তারা টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে এক ম্যাচ জিতে ওয়ার্ল্ড জায়ান্টস দুইয়ে এবং দুই ম্যাচেই হেরে তিনে আছে ভারত মহারাজা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...