| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে ওয়াইড ও নো বলে রিভিউর সুযোগ থাকছে, জানুন বিস্তারিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১১ ১৭:০২:১৯
আইপিএলে ওয়াইড ও নো বলে রিভিউর সুযোগ থাকছে, জানুন বিস্তারিত

ওয়াইড বা নো বলের ভুল সিদ্ধান্ত কখনো কখনো ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। এটি যাতে না ঘটে তার জন্য রিভিউ করার আহ্বান জানিয়েছেন কোহলি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে, কেউ সাধারণত ব্যাটসম্যানদের আউটের পর্যালোচনার জন্য আহ্বান করে। আইপিএলের এই মরসুম থেকে, তবে এটি কেবল এখানেই সীমাবদ্ধ নয়।

জানা যায়, একজন ব্যাটার আউট হয়েছে কিনা সেটার জন্য প্রতিপক্ষ দলের অধিনায়ক অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নিতে পারেন। সেই সঙ্গে কোনো ক্রিকেটার ওয়াইড কিংবা নো বলের সিদ্ধান্ত পর্যালোচনা করতে চাইলে সেটাও করতে পারবে।

রিভিউগুলো দলের দুটি অসফল রিভিউ হিসেবে বিবেচনা করা হবে। লেগ বাই কল যাচাই-বাচাই এর বাইরে রাখা হবে। এদিকে টুর্নামেন্টের প্রথম দিনই থেকেই এই নিয়ম ব্যবহার করা হচ্ছে নারী আইপিএলে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাটের ব্যাটিং ইনিংসের সময় মনিকা প্যাটেলের বিপক্ষে বোলিং করছিলেন সাইকা ইশাক।

মুম্বাইয়ের এই স্পিনারের একটি ডেলিভারিতে লেগ সাইড দিয়ে যাওয়ায় ওয়াইড দিয়েছিলেন অন ফিল্ড আম্পায়ার। সেসময় রিভিউ নেয় মুম্বাই। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি মনিকার গ্লাভসে লেগেছে। যার ফলে নিজের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন অন ফিল্ড আম্পায়ার। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে দেখা গেছে ভিন্ন আরেক ঘটনা।

দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং ইনিংসের শেষ ওভারে বোলিং করছিলেন মেগান শ্যূট। খানিকটা উঁচু হওয়া ডেলিভারিতে চার মেরেছিলেন জেমাইমা রদ্রিগেজ। আম্পায়ার নো বল কল না করায় সেটি রিভিউ নেন জেমাইমা। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি নো হয়নি। পরে নিজেদের সিদ্ধান্তে অটুট থাকেন আম্পায়াররা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...