নারী দিবসে স্ত্রীর এই উপহার ভুলতে পারবেন না উমেশ!
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৮ ১৭:৩২:৩০
উমেশ-তানিয়া দু'জনেই সোশ্যাল মিডিয়ায় খুশির খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
'ব্লেসড উইথ বেবি গার্ল' ক্যাপশন দেওয়া কার্ড পোস্ট করেছেন তাঁরা। কেএল রাহুল, অনুষ্কা শর্মা ও সঞ্জনা গণেশনরা শুভেচ্ছা জানিয়েছেন উমেশ-তানিয়াকে। ২০১৩ সালের ২৯ মে ফ্যাশন ডিজাইনার কন্যাকে বিয়ে করেন ক্রিকেটার।
উল্লেখ্য, ২০২১ সালে প্রথমবার উমেশ-তানিয়া বাবা-মা হয়েছিলেন। সেবারও ঘর আলো করে এসেছিল এক ফুটফুটে কন্যা। আন্তর্জাতিক নারী দিবসে তানিয়া সত্যিই অসাধারণ উপহার দিলেন উমেশকে।
