আমি জাদুকর নই: হাথুরুসিংহে
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ শুরুর একদিন আগে বুধবার সংবাদ সম্মেলনে তাকে এ প্রশ্ন করা হয়। প্রশ্ন শুনে হাথুর সিংহ উত্তর দেন, 'আমি জাদুকর নই। আমি এমন জাদুকর নই যে সবকিছু ভবিষ্যদ্বাণী করতে পারে। আমরা চেষ্টা করব।'
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকাল ৩টায় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। এর আগে মাত্র একবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটে।
সাদা বলের আরেক সংস্করণ ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টিতে অনেকটাই দুর্বল বাংলাদেশ। এক কথায় মুদ্রার এপিঠ-ওপিঠ। এখন পর্যন্ত ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৪৯টিতে। ৯২টিতে হার। ৩টিতে ফল হয়নি। আর সুপার টুয়েলভে প্রথম জয় এসেছে ২০২২ বিশ্বকাপে, তাও জিম্বাবুয়ে-নেদারল্যান্ডসের বিপক্ষে।
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেওয়া হাথুরুসিংহের সামনে অন্যতম চ্যালেঞ্জ ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে ধারাবাহিকতা আনা। আজই প্রথম তিনি টি-টোয়েন্টি দল নিয়ে কাজ শুরু করেছেন। তাদের কাছ থেকে সেরা পারফরম্যান্সটাই প্রত্যাশা করেন ইংলিশদের বিপক্ষে।
হাথুরুসিংহে বলেন, ‘আমার কাছে কোনো লুকোচুরি নেই। আমি জানি, আমরা কী করতে পারি। আমি ক্রিকেটারদের কাছ থেকে সেটাই আশা করি, তারা দলে যেজন্য নির্বাচিত হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেটাই যেন দেখায়। তাদেরকেই বুঝতে হবে কীভাবে তারা সেটা দেখাবে।’
‘আমাদের কন্ডিশনে তারা (ইংল্যান্ড) আমাদের চেয়ে ভালো নাকি আমরা তাদের চেয়ে ভালো। এটা আমাদের জন্য দারুণ সুযোগ, টি-টোয়েন্টি ক্রিকেটের আমাদের স্কিল এই মুহুর্তে কোন পর্যায়ে আছে দেখার জন্য’ -আরও যোগ করেন হাথুরুসিংহে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
