| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

লিভারপুল সমর্থকদের টিকিটের টাকা ফেরত দেবে উয়েফা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৮ ১৫:০২:০৮
লিভারপুল সমর্থকদের টিকিটের টাকা ফেরত দেবে উয়েফা

গত ২৮ মে স্তাদ দে ফ্রান্সে ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ম্যাচ শুরুর আগে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের সময় বেঁধে যায় গন্ডগোল। সমর্থকদের অনেকে সময়মতো মাঠে প্রবেশ করতে পারেননি। অনেকটা দাঙ্গার মতো বেঁধে যায় সেখানে। প্যারিসের পুলিশকে দেখা যায় কাঁদানে গ্যাস ছুড়তে, আক্রান্তদের মধ্যে ছিলেন নারী ও শিশুরাও।

এমন ঘটনার পর ফাইনাল শুরু হয়েছিল ৩৬ মিনিট দেরিতে। ওই ঘটনার জন্য প্রাথমিকভাবে লিভারপুলের সমর্থকদের কাঠগড়ায় তুলেছিল উয়েফা ও ফরাসি কর্তৃপক্ষ। তবে গত ফেব্রুয়ারিতে একটি স্বাধীন প্যানেল দীর্ঘ তদন্তের পর ঘটনাটির জন্য উয়েফার অব্যবস্থাপনাকে দায়ী করে।

উয়েফে জানিয়েছে, স্টেডিয়ামের এ, বি, সি, এক্স, ওয়াই ও জেড ক্যাটাগরির গেট, যেখানে 'সবচেয়ে কঠিন পরিস্থিতির অবতারণা হয়েছিল' সেখানকার টিকেটধারী সব ভক্তদের অর্থ ফেরত দেওয়া হবে।

লিভারপুল সমর্থকদের জন্য ফাইনালে ১৯ হাজার ৬১৮টি টিকেট বরাদ্দ ছিল। ফাইনালের টিকেটের মূল্য ছিল ৭৪ ডলার থেকে ৭৩৩ ডলার পর্যন্ত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...