| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সন্তান হারানো প্রতিপক্ষ ফুটবলারকে সান্ত্বনা দিলেন এমবাপে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৭ ১১:৪১:১৪
সন্তান হারানো প্রতিপক্ষ ফুটবলারকে সান্ত্বনা দিলেন এমবাপে

কিন্তু এবার এই স্ট্রাইকারকে দেখা গেল মানবিক উদ্দেশ্যে। সম্প্রতি, তিনি লিগ ওয়ানের একটি ম্যাচ জিতে তার সন্তানকে হারানো একজন ফুটবলারকে সান্ত্বনা দিয়েছেন।

লিওনেল মেসি ও এমবাপের নৈপুণ্যে গত শনিবার রাতে নঁতেকে ৪-২ গোলে হারিয়েছিল পিএসজি। সেই ম্যাচে এমবাপে ক্লাবটির জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন। তবে তার এই অর্জনে উদযাপন করলেও নঁতের স্ট্রাইকার ইগনাসিয়াস গানাগোর পাশে দাঁড়াতে ভোলেননি। দু’সপ্তাহ আগে নিজের পাঁচ বছরের মেয়ে ক্লোয়িকে হারিয়েছেন গানাগো। অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ক্লোয়ির। তার পরেও গানাগো পিএসজির বিপক্ষে খেলতে নেমেছিলেন। ৩৮ মিনিটে পিএসজির বিরুদ্ধে গোলও করেছেন তিনি। তাতে অবশ্য দলের হার বাঁচাতে পারেননি তিনি।

ম্যাচ শেষে নঁতের ড্রেসিং রুমে যান এমবাপে। সেখানে গিয়ে তিনি গানাগোকে নিজের জার্সি উপহার দেন। পরে তাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে এমবাপেকে কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। সন্তানহারা বাবাকে হয়তো সান্ত্বনা দিচ্ছিলেন এই ফরাসি তারকা।

নঁতের বিপক্ষের ম্যাচটিতে এক গোল করে এমবাপে সবচেয়ে কম বয়সে (২৪ বছর) ক্লাবের হয়ে ২০১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। পেছনে ফেলেছেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানিকে। ২০১৭ সালে এমবাপে মোনাকো থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন। ক্লাবে আসার পর এখন পর্যন্ত ৪ বার ফরাসি লিগ জিতেছে পিএসজি। এছাড়া লিগে ৫ বার মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এমবাপে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...