| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

নেইমার চোট নিয়ে ক্রাচে ভর দিয়ে গ্যালারিতে এলেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৫ ১২:৩৯:২৮
নেইমার চোট নিয়ে ক্রাচে ভর দিয়ে গ্যালারিতে এলেন

গত রাতে (৪ মার্চ) ফরাসি লিগ ওয়ানের ম্যাচে বড় জয় পেয়েছে পিএসজি। ওই ম্যাচে তার সতীর্থ আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপ্পে গোল করেন। যার সুবাদে ক্রিস্টোফ গল্টিয়ারের অনুসারীরা ৪-২ গোলের বড় ব্যবধানে লিলিকে পরাজিত করে। ম্যাচ দেখতে ক্রাচে ভর দিয়ে মাঠে আসেন নেইমার।

এদিন নেইমারকে গ্যালারিতে দেখা যায় ক্রাচে। তবে তিনি সুবিধাজনক অবস্থানে আছেন বলে মনে হচ্ছে না। চোখ বড় বড় করে খেলা দেখতেন। চলতি মৌসুমে দলের কঠিন পরিস্থিতিও অনুভব করেছেন তিনি। যেখানে প্রতি ম্যাচেই নিজেদের ছন্দ ধরে রাখতে হিমশিম খাচ্ছে পিএসজি।

এর আগে ১৯ ফেব্রুয়ারির ম্যাচটিও লিলের বিপক্ষের। সেই ম্যাচেও পিএসজি ত্রয়ী মেসি-নেইমার ও এমবাপের গোলে ৪-৩ গোলে জয় পেয়েছিল তারা। কিন্তু খেলা শেষ হওয়ার আগেই অশ্রুভেজা চোখে মাঠ ছেড়েছিলেন নেইমার। তখনই মনে হয়েছিল বেশ গুরুতর চোটেই পড়েছেন এই ব্রাজিলিয়ান। পরবর্তীতে জানা যায়, নেইমারের অ্যাঙ্কেল মচকে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু লিগামেন্টও। এতে ঠিক কত সময়ের জন্য তাকে পিএসজি হারিয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ফিরতি ম্যাচেও তাকে পাচ্ছে না পিএসজি। আগামী বুধবার তারা বায়ার্নের মাঠেই তাদের মোকাবিলা করবে। নেইমারকে না পাওয়া দলের ‘বড় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গ্যালতিয়ের। ইনজুরিতে পড়ার আগে বেশ ছন্দে ছিলেন নেইমার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি তিনি আরও ১৭টিতে অবদান রেখেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...