| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

অসাধারণ রেকর্ড গড়ে সবার শীর্ষে মুশফিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৪ ১৭:১৩:৪৬
অসাধারণ রেকর্ড গড়ে সবার শীর্ষে মুশফিক

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫০তম ম্যাচ খেলেছেন মুশফিক। এর পাশাপাশি মিস্টার ডিপেন্ডেবল ক্রিকেটার হিসেবে এক অনন্য রেকর্ড বই লিখেছেন যিনি একক মাঠে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন।

তবে ঘরের মাঠে নিজের দেড়শতম ম্যাচ ভুলে যেতে চাইবেন মুশফিক। এই ম্যাচে নিজের দীর্ঘদিনের বাজে ফর্ম থেকে বেরোতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ বলে মাত্র ৪ রান করে ড্রেসিংরুমে ফিরতে হয় তাকে। স্যাম কুরানের বল তার ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক জস বাটলারের গ্লাভসে চলে যায়।

তবে শুধু মুশফিকই নন, এক ভেন্যুতে সর্বোচ্চ ম্যাচ খেলার ক্রিকেটারদের মধ্যে প্রথম চারজনই বাংলাদেশের। শেরে বাংলা স্টেডিয়ামে ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে দুইয়ে আছেন সাকিব আল হাসান।

একই ভেন্যুতে ১৩২ ম্যাচ খেলে মাহমুদউল্লাহ রিয়াদ তিনে ও চারে আছেন ১২১ ম্যাচ খেলা তামিম ইকবাল। হারারে স্পোর্টস ক্লাবে ১০১ ম্যাচ খেলে পাঁচে সাবেক জিম্বাবুইয়ান ব্যাটার হ্যামিল্টন মাসাকাদজা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...