| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অবশেষে জানা গেল সাকিবের সঙ্গে একই দলে খেলবেন আশরাফুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৪ ১৬:২৭:২০
অবশেষে জানা গেল সাকিবের সঙ্গে একই দলে খেলবেন আশরাফুল

আজ শনিবার (৪ মার্চ) মিরপুর সিসিডিএম কার্যালয়ে ব্যক্তিগতভাবে চুক্তিতে সই করেন আশরাফুল। গত মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছেন। দল পরিবর্তনের পর আশরাফুল জানান, ডিপিএলে এটাই তার শেষ মৌসুম হতে যাচ্ছে। এরপর জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগে খেলে অবসর নেবেন তিনি।

গত আসরেও মোহামেডানের হয়ে খেলেছিলেন সাকিব। এবারও মোহামেডানের হয়েই খেলার কথা। কিন্তু মাঝে গুঞ্জন উঠেছিল, সাকিবকে দেখা যাবে আবাহনীর জার্সিতে। যদিও পরে মোহামেডান কর্তৃপক্ষ গুঞ্জন উড়িয়ে দেয়। মোহামেডানের হয়ে পরিচালক এজিএম সাব্বির বলেছিলেন, ‘সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগের ২০২৩ মৌসুমে মোহামেডানের হয়ে খেলবেন। অন্য কোনো ক্লাবের ওয়েবসাইটে যদি কোনো ছবি দেখা যায়, অথবা কেউ যদি দাবি করে থাকে যে সাকিব অন্য ক্লাবে খেলবেন, তাহলে সেটা সত্য খবর নয়।’

সাব্বির আরও বলেন, ‘আমি সাকিবের সাথে কথা বলেছি, সে আমাকে নিশ্চিত করেছে যে, অন্য ক্লাবের হয়ে খেলার বিষয়ে এমন কোনো আলোচনাতেই তিনি ছিলেন না।’ অবশেষে সত্যি হলো সাব্বিরের কথাই। শনিবার (৪ মার্চ) মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন সাকিব। গত আসরের মতো এবারও পুরনো ক্লাবেই দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

উল্লেখ্য, এ মাসেই মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, ১৫ মার্চ থেকে শুরু হবে আসর। গত ১৮ ফেব্রুয়ারি সিসিডিএম থেকে এ তথ্য জানানো হয়েছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...