| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নকে হটিয়ে বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ডর্টমুন্ড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৪ ১৪:৫৭:৩৪
বায়ার্নকে হটিয়ে বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ডর্টমুন্ড

গতকাল শুক্রবার বাংলাদেশ সময় গভীররাতে লিপজিগকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলের চূড়ায় চেপে বসেছে তারা।

খেলার প্রথমার্ধেই সিগনাল ইদুনা পার্কে ম্যাচের নিয়ন্ত্রণ দখলে নেয় ডর্টমুন্ড। বিরতিতে যায় ২-০ গোলে এগিয়ে থেকে। ম্যাচের শুরুতে হ্যান্ডবলের কারণে একটি গোল বাতিল হয় স্বাগতিকদের। তবে ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি থেকে ডর্টমুন্ডকে এগিয়ে নেন মার্কো রিউস। আক্রমণ সানিয়ে তিনি নিজেই পেনাল্টি আদায় করেন।

খেলার ৩৯ মিনিটে এমরি কান ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ দেয় লিপজিগ। ৭৪ মিনিটে ডেভিড রাউমের ক্রসে লক্ষ্যভেদ করেন এমিল ফোসবার্গ। কিন্তু সেটাও যথেষ্ট হয়নি ডর্টমুন্ডকে থামানোর জন্য। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্টে শীর্ষে উঠেছে ডর্টমুন্ড।

লিগ টেবিলের দুইয়ে থাকা বায়ার্নের পয়েন্ট ৪৬। তারা খেলেছে ২২টি ম্যাচ। আজ রাতে স্টুটগার্টের মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জয়ের দেখা পেলেই শীর্ষস্থান ফিরে পাবে বায়ার্ন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...