| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসরের নাটকীয় জয়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৪ ১১:১৬:০৫
ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসরের নাটকীয় জয়

নির্ধারিত সময়ের আগে আল-নাসর ১-০ পিছিয়ে। ম্যাচটি সম্পূর্ণ আল-বাতিনের হাতে, অতিরিক্ত সময়ে নাটকীয় মোড় নেয়। ৯০ মিনিটের খেলা শেষে ১২ মিনিটের অতিরিক্ত সময় যোগ করা হয়। সেই সময়ে, সিআরসেভেনের সতীর্থরা ঘুরে দাঁড়ানোর বিস্ময়কর গল্প লিখেছিলেন।

তৃতীয় মিনিটে আল-নাসরের প্রথম সমতা আসে। বাজে গোল করে পরাজয় বাঁচাতে নায়ক হয়ে যান আবদুল রহমান। কিন্তু ম্যাচ এখনো বাকি। গোলের কারণে যোগ করা সময় কিছুটা দীর্ঘ হলেও ম্যাচটি ড্রয়ের পথে ছিল। কিন্তু চূড়ান্ত বাঁশি বাজানোর আগেই চলে এল চূড়ান্ত মুহূর্ত। ১২তম মিনিটে মোহাম্মদ মারান গোল করে দলকে এগিয়ে দেন। এরপর আল নাসের জয় উদযাপন করে।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের উচ্ছ্বাস দেখান সিআরসেভেন। তিনি লেখেন, ‘শেষ হওয়ার আগমুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখতে হবে। এগিয়ে চলো।’

জয় পেয়ে খুশি পুরো আল নাসর। তাই তো কোচও সেটি গোপন করেননি। নাসর কোচ রুডি গার্সিয়াও টুইটারে লিখেছেন, ‘কি এক দৃশ্য! বাঁধভাঙা আবেগ! প্রথমার্ধের পরিস্থিতি বদলে দিতে আমরা মানসিকভাবে খুবই শক্তিশালী ছিলাম। এটা একটা দলের জয় এবং জয়ের জন্য তাদের প্রবল আকাঙক্ষার প্রতিফলন।’

রোনালদোর দল এই জয়ে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল। ম্যাচ হারা বাতিন সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তলানিতে। ৪৪ পয়েন্ট নিয়ে আল–ইতিহাদ নাসরের পরবর্তী অবস্থানে রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...