| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর ছেলে এখন বার্সেলোনায়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৩ ১৬:১৩:২৪
কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর ছেলে এখন বার্সেলোনায়

তিনি রোনালদিনহোর মতো বিখ্যাত বাবার সন্তান। তবে তার বিখ্যাত হতে এখনও অনেক সময় বাকি। এক মাস আগে বার্সেলোনার জার্সি পরেছিলেন জোয়াও মেন্ডেস। বার্সার সঙ্গে তখনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি। কিন্তু এবার চুক্তির আনুষ্ঠানিকতা করল বিখ্যাত স্প্যানিশ ক্লাবটি। দুর্দান্ত ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহোর ছেলে জোয়াও মেন্ডেস এখন বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে খেলার সুযোগ পেয়েছেন। বার্সেলোনার এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করা হয়েছে।

বার্সেলোনার হয়ে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা রোনালদিনহো 'মুন্দো দেপোর্তিভো'র একটি অনুষ্ঠানে বলেছিলেন, "বার্সেলোনা আমার জীবনের অংশ। আমি কখনই নিজেকে ক্লাবের বাইরে ভাবি না। আমি যেখানেই যাব, বার্সেলোনাকে সঙ্গে নিয়ে যাব। বার্সেলোনায় আমার ছেলের আগমনে আমি এখন আগের চেয়েও ক্লাবের সঙ্গে আরও বেশি জড়িয়ে থাকব।"

গত ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে বার্সেলোনার হয়ে ব্যক্তিগত প্রীতি ম্যাচ খেলেছিলেন ১৭ বছর বয়সী মেন্ডেস। দলটি বয়সভিত্তিক এ এবং বি দল নিয়ে গঠিত হয়েছিল। ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। এরপর বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে খেলার সুযোগ পান মেন্ডেস। যদিও কয়েকদিন আগে রোনালদিনহো নিজেই এই ইঙ্গিত দিয়েছেন।

মেসি-রোনালদোর আধিপত্যের আগে, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা তার 17 বছরের ক্যারিয়ারের পাঁচ বছর ক্যাম্প ন্যুতে কাটিয়েছেন। রোনালদিনহো দুবার ব্যালন ডি’অর এবং দুবার ফিফা বর্ষসেরা ফুটবলারও জিতেছেন। বার্সেলোনার জার্সিতে 207 ম্যাচে 94 গোল করেছেন রোনালদিনহো। বার্সেলোনা ছাড়াও এসি মিলান ও পিএসজির হয়ে খেলেছেন রোনালদিনহো। গ্রেমিও, অ্যাটলেটিকো মিনিরো, ফ্ল্যামেঙ্গো এবং ফ্লুমিনেন্সের হয়ে ব্রাজিলে খেলেছেন।

রোনালদিনহোর ছেলে মেন্দেস ১৪ বছর বয়স থেকে খেলা শুরু করেন। প্রথমে ফ্ল্যামেঙ্গো এরপর ভাস্কো দা গামা হয়ে নাম লেখান বোয়া ভিস্তার যুব দলে। ২০১৯ সালে আর এক ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর স্কাউটদের নজরে পড়েন নিজের প্রতিভার গুণে। এর পর থেকে ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর যুব দলেই ছিলেন। চলতি বছরই সেই চুক্তি বাতিল করে স্পেনে পা রেখে বার্সায় যোগ দিলেন মেন্দেস। এখন তাঁর ফুটবল কেরিয়ার কোন খাতে বয়ে যায় সেটাই দেখার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...