| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সের্বশেষ উইকেট পতনের পর চা বিরতিতে গেল ভারত, জানুন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০২ ১৫:৫১:৪৬
সের্বশেষ উইকেট পতনের পর চা বিরতিতে গেল ভারত, জানুন সর্বশেষ স্কোর

লাঞ্চের পরে প্রথম ওভারেই আউট হয়ে সাজঘরে ফেরেন শুভমন গিল। ৪.৬ ওভারে লিয়ানের বলে স্টেপ-আউট করে বড় শট খেলার চেষ্টায় বোল্ড হন গিল। ১৫ বলে ৫ রান করে মাঠ ছাড়েন তিনি। ১৪.৪ ওভারে নাথান লিয়নের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। ৩৩ বলে ১২ রান করে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক।

২২.৪ ওভারে কুনম্যানের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ২৬ বলে ১৩ রান করেন তিনি। মারেন ২টি চার। ৩০.৫ ওভারে নাথান লিয়নের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রবীন্দ্র জাদেজা। আম্পায়ার আউট দেননি। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় অস্ট্রেলিয়া। ৩৬ বলে ৭ রান করে মাঠ ছাড়েন জাদেজা।

প্রথম ইনিংসের নিরিখে ৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে ভারত। তারা দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে ৪ উইকেট হারিয়ে ৭৯ রান তুলেছে। সুতরাং, এখনও ৯ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। চেতেশ্বর পূজারা ৭৬ বলে ৩৬ রান করে অপরাজিত রয়েছেন। তিনি ৪টি চার মেরেছেন। ৬ বল খেলে এখনও খাতা খোলেননি শ্রেয়স আইয়ার।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস বিবরণ: ভারতের ১০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস শেষ করে ১৯৭ রানে। সুতরাং, ৮৮ রানে লিড নেয় অস্ট্রেলিয়া। জাদেজা ৭৮ রানে ৪টি, অশ্বিন ৪৪ রানে ৩টি ও উমেশ যাদব ১২ রানে ৩টি উইকেট দখল করেন।

ভারতের প্রথম ইনংস ইনিংস বিবরণ: ইন্দোরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। চূড়ান্ত ব্যাটিং ভরাডুবির মুখে পড়ে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১০৯ রানে। তাদের ইনিংস স্থায়ী হয় ৩৩.২ ওভার। বিরাট কোহলি ২২, শুভমন গিল ২১, কেএস ভরত ১৭, উমেশ যাদব ১৭, রোহিত শর্মা ১২ ও অক্ষর প্যাটেল অপরাজিত ১২ রান করেন। ম্যাথিউ কুনম্যান ৫টি, নাথান লিয়ন ৩টি ও টড মার্ফি ১টি উইকেট নেন।

ভারতের একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...