| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে ম্যানইউ, দেখে নিন বাকিদের স্থান

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০২ ১১:৫৩:২৮
শেষ আটে ম্যানইউ, দেখে নিন বাকিদের স্থান

ম্যাচের শুরুর পরে প্রথম ৪৫ ম্যাচে গোলশূন্য ছিল। তবে দ্বিতীয় ভাগে ৫৪ মিনিটে সাঈদ বেনরামার গোলে এগিয়ে যায় ওয়েস্ট হাম। কাসেমিরোর গোলে ম্যাচে সমতায় ফেরার সুযোগ এসেছিল ম্যানইউর সামনে। কিন্তু এই গোলটি বালিল করা হয়। মুলাত অফসাইডের কারণে গোলটি বাতিল করেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)।

তবে ম্যাচের ৭৭ মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে এরিক টেন হাগের শিষ্যরা। ৯০ মিনিটে দারুণ ফিনিশিংয়ে মৌসুমে নিজের চতুর্থ গোল করেন আর্জেন্টাইন তরুণ তারকা আলেহান্দ্রো গারনাচোর। আর যোগ করা সময়ে ফ্রেডের গোলে জয় নিশ্চিত ম্যানইউর।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৪১ ম্যাচের ৩০টিতে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ জয়। এবার ম্যানইউর মতো এত ম্যাচে (৩০) জিততে পারেনি কোনো দল।

ম্যাচ শেষে গারনাচোর প্রশংসা করে রেড ডেভিলদের কোচ এরিক টেন হাগ বলেছেন, ‘সাহসী থাকাটা অবশ্যই দক্ষতার। খুব কম খেলোয়াড়ই আছে যারা প্রতিপক্ষকে ইচ্ছামতো ড্রিবল করতে পারে। এর বাইরেও ফিনিশ করাটা তার বড় দক্ষতা। আর ৯০ কিংবা ১২০ মিনিট দৌড়ে খেলতে পারে।’

এদিকে এফএ কাপে পঞ্চম রাউন্ডের অপর ম্যাচে টটেনহাম হটস্পারকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠেছে শেফিল্ড ইউনাইটেড। ঘরের মাঠে টটেনহামকে ১-০ গোলে হারায় তারা।

দেখে নিন পয়েন্ট টেবিলঃ

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...