| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফিফার বর্ষসেরা একাদশে নেইমার-রোনালদো-মার্টিনেজ ঠাঁই না পাওয়ার রহস্য ফাঁস

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৮ ১১:৩৫:০৭
ফিফার বর্ষসেরা একাদশে নেইমার-রোনালদো-মার্টিনেজ ঠাঁই না পাওয়ার রহস্য ফাঁস

সোমবার মধ্যরাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০২২ সালের দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়। ফিফা আয়োজিত এই আয়োজনে যেখানে এক গোলরক্ষকের সঙ্গে তিনজন করে ডিফেন্ডার ও মিডফিল্ডার এবং চারজন ফরোয়ার্ড জায়গা পেয়েছেন।

ঘোষিত বর্ষসেরা দলের গোল পোস্টের দায়িত্বে রয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়া। বর্ষসেরা গোলরক্ষকের দৌড়ে মার্টিনেজের কাছে হেরে গেলেও সেরা একাদশে থাকার লড়াইয়ে জয়ী হয়েছেন কোর্তোয়া।

এই তালিকার আক্রমণে আছেন ফরাসি ক্লাব পিএসজির দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। সেখানে তাদের সঙ্গী হিসেবে রয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের অধিনায়ক করিম বেনজেমা এবং দুর্দান্ত ছন্দে থাকা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড।

মিডফিল্ডে আছেন ম্যানসিটির আরেক তারকা কেভিন ডি ব্রুইনে। আছেন রিয়ালের মাঝমাঠের ত্রাণকর্তা লুকা মদ্রিচও। স্প্যানিশ ক্লাবটিতে তার দীর্ঘ দিনের সতীর্থ ক্যাসেমিরাও আছেন তাদের সঙ্গে৷ গত জুনে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান ব্রাজিলিয়ান এই তারকা।

তিন ডিফেন্ডারের একজন পিএসজির আশরাফ হাকিমি। তার দুই সঙ্গী লিভারপুলের ভার্জিল ফন ডাইক ও কিছু দিন আগে ম্যানসিটি থেকে জার্মান ক্লান বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া জোয়াও কানসেলো। কিন্তু বিশ্বকাপে তেমন কোন ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি নেইমার-রোনালদো। এই কারনে সেরা একাদশে তাদের জায়গা হয়নি।

ফিফা বর্ষসেরা একাদশ: থিবো কোর্তোয়া, ভার্জিল ফন ডাইক, জোয়াও কানসেলো, আশরাফ হাকিমি, কেভিন ডি ব্রুইনে, কাসেমিরো, লুকা মদ্রিচ, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, আর্লিং হালান্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...