| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চরম শাস্তির মুখে খালেদ মাহমুদ সুজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৩ ১৪:১৩:৪৭
এবার চরম শাস্তির মুখে খালেদ মাহমুদ সুজন

বিপিএলে নবম আসরে গত ১০ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের সময় ড্রেসিং রুমে বসে ধূমপান করতে দেখা যায় খুলনা টাইগার্সের এই কোচ খালেদ মাহমুদ সুজনকেকে। ম্যাচ চলা কালীন বিতর্কিত এই কাণ্ডের পর তার শাস্তির ব্যাপারটা অনুমিতই ছিল। বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২.২০ ধারা অনুযায়ী তাকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দুটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে এই কোচের নামের পাশে। সুজন শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন পড়েনি।

এই ম্যাচে শুধু এদিকে সুজনের জরিমানা করা হয়েছে তা নয়। এই কোচের পাশাপাশি জরিমানা করা হয়েছে আরও তিন ক্রিকেটারকে। গতকাল এলিমিনেটর পর্বে ফরচুন বরিশালকে হারায় রংপুর রাইডার্স। জয়সূচক রানটি এনে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ব্যাট দিয়ে হেলমেটে আঘাত করে উদযাপন করেন রংপুরের ব্যাটার শেখ মেহেদী। তাই তাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করে বিসিবি ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া।

একই ম্যাচে পোশাক বিধিমালা (লেভেল ১, আর্টিকেল ২.২২) ভঙ্গ করায় ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয় রংপুরের আরেক ক্রিকেটার নিকোলাস পুরানকে। ক্যারিবিয়ান এই ব্যাটারের নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ করেছে বিসিবি। ম্যাচ রেফারি আখতার আহমেদের আনা অভিযোগ মেনে নেন রংপুরের দুই ক্রিকেটারই। তাই আনুষ্ঠানিক শুনানি হয়নি।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বিসিবির লোগো নির্দেশিকা (লেভেল ১, আর্টিকেল ২.২২) ভঙ্গ করেছেন মোসাদ্দেক হোসেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ব্যাটারকে তাই ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...