| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজঃ আনচেলত্তি কোচ হওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানালেন ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১১ ১০:১৯:৪৭
ব্রেকিং নিউজঃ আনচেলত্তি কোচ হওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানালেন ব্রাজিল

এমন ঘতনায় মতামত দেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলারদের কয়েকজনও। যার ফলে বেশ জোরেসরেই উঠে ইতালিয়ান ও বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির নাম। আজ ইএসপিএন ব্রাজিল সংবাদমাধ্যম জানায়, ব্রাজিলের কোচ হতে সম্মতি দিয়েছেন আনচেলত্তি। কিন্তু এর কয়েকঘণ্টা পরই সেই বিষয়ে চূড়ান্ত ঘোষণা জানিয়ে দেন সিবিএফ। বলে দেন এটা একটা গুজব।

এই বিষয় নিয়ে নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে সিবিএফ লেখে, 'রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের নতুন কোচ হওয়ার খবরটি ভিত্তিহীন। গত বুধবার কোপা দো ব্রাজিলের ড্র অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেস যেই বক্তব্য দিয়েছিলেন সেটা এখনও তিনি বহাল রাখছেন। কর্মকর্তা ব্যাপারটি স্বচ্ছভাবেই সামলাচ্ছেন এবং নতুন কোচের নাম সঠিক সময়ে ঘোষণা করা হবে। '

তাই বোঝাই যাচ্ছে নতুন কোচ খোঁজার প্রক্রিয়াটা এখনো চলমান। তবে কাতার বিশ্বকাপের পর আগামী মাসেই মাঠে নামছে জাতীয় দলগুলো। আগামী ২০ মার্চ থেকে ২৮ মার্চের ভেতর একে অপরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। তাই ব্রাজিলের ডাগআউটে কে দাঁড়াবেন তা এখনো অনিশ্চিত। বিখ্যাত ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর মতে, সেই ম্যাচগুলোতে অন্তবর্তীকালীন কোচ হিসেবে থাকতে পারেন রামোণ মেনেজেস।

এদিকে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পরপরই ব্রাজিলের কোচের পদ ছাড়েন তিতে। বর্তমানে তিনিও এখন বেকার রয়েছেন। অন্যদিকে ২০২৪ সালের চুক্তি শেষ হওয়ার আগপর্যন্ত আনচেলত্তির রিয়াল ছাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তবে সময়টা ভালো যাচ্ছে না আনচেলত্তির। কেননা লা লিগায় শিরোপার লড়াইয়ে বার্সেলোনা থেকে ৮ পয়েন্ট পিছিয়ে আছে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বুধবার (২৫ নভেম্বর) ...

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। ...