| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের দুর্দান্ত গোলে শেষ রক্ষ হল না পিএসজির

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ৩০ ১২:২৭:১৩
নেইমারের দুর্দান্ত গোলে শেষ রক্ষ হল না পিএসজির

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে বিরতির পরই গোল পেয়ে যায় পিএসজি। ৫১তম মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়র। তবে ম্যাচের ৫৯তম মিনিটে বড় ধাক্কা খায় পিএসজি, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির ইতালিয়ান তারকা মার্কো ভেরাত্তি।

ম্যাচের বাকি সময়ে একাধিক সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি মেসি-এমবাপ্পেরা। বরং শেষ মুহূর্তে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টাফ গালতিয়েরের শিষ্যরা। যোগ করা সময়ে রেইমসের হয়ে গোলটি করেন ফোরালিন ব্যালোগান।

ড্রয়ের পরও লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষেই আছে পিএসজি। ২০ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে লেঁস। অন্যদিকে, ২৬ পয়েন্ট নিয়ে তালিকার ১১ নম্বরে উঠে এসেছে রেইমস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...