আজও সাকিব-ইফতিখারের ব্যাটিং ঝড়ে ঢাকাকে বিশাল রানের টার্গেট দিল বরিশাল
নামের প্রতি সুবিচার করতে পারেননি বিদেশী ক্রিকেটার চাতুরাঙ্গা ডি সিলভা। ১০ বলে ১০ রান করে নাসির বলে লেগবি ফোরের ফাঁদে পড়েন তিনি। ভালো শুরুর পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদি হাসা মিরাজ। ১৪ বলে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ রান করে নাসিরের বলে বোল্ড হন তিনি।
ব্যাটিং ঝড় তুলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩০ রান করে মুক্তার আলীর বলে বোল্ড হন বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ ও ইফতিখার। ইফতিখার ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫৬ রান করেন আর মাহমুদউল্লাহ ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৩৫ রান করেন।
নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে বরিশাল। ফলে জয়ে জন্য ঢাকাকে করতে হবে ১৭৪ রান।
ঢাকা ডমিনেটর্স: নাসির হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, জুবায়ের হোসেন লিখন, আরিফুল হক, উসমান গনি, আরাফাত সানি, তাসকিন আহমেদ, মুক্তার আলি, সালমান ইরশাদ, মোহাম্মদ ইমরান।
ফরচুন বরিশাল: সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মেহেদি হাসান মিরাজ, সাইফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, কামরুল ইসলাম রাব্বি, ফজলে রাব্বি, চাতুরাঙ্গা ডি সিলভা, ইফতিখার আহমেদ, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
