| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মাঠে নামার আগে দেখে নিন আর্জেন্টিনা-ফ্রান্সের পরিসংখ্যান

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৮ ১২:১৯:৪৩
মাঠে নামার আগে দেখে নিন আর্জেন্টিনা-ফ্রান্সের পরিসংখ্যান

ফাইনালের এই লড়াইয়ে এগিয়ে কারা? পরিসংখ্যান কিন্তু কথা বলছে আর্জেন্টিনার পক্ষেই। এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে ১২ বার। আর্জেন্টিনার জয় ৬টিতে, ফ্রান্স জিতেছে ৩টি। ৩টি ম্যাচ হয়েছে ড্র।

বিশ্বকাপেও আর্জেন্টিনার পাল্লা ভারি। তিনবারের দেখায় দুইবারই ফ্রান্সকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। মজার ব্যাপার হলো, ইতিহাসে দুই দলের প্রথম দেখাটাই ছিল বিশ্বকাপে। ১৯৩০ সালে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

এরপর ১৯৭৮ বিশ্বকাপে আরেকবার মুখোমুখি হয়েছিল ফ্রান্স-আর্জেন্টিনা। সেবারও আর্জেন্টিনা জেতে, ফ্রান্সকে হারায় ২-১ গোলে।

তবে ২০১৮ বিশ্বকাপে সর্বশেষ লড়াইয়ে জয়ী দলটির নাম ফ্রান্স। সেবার শেষ ষোলোতেই দেখা হয়ে গিয়েছিল দুই দলের। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারায় ফ্রান্স।

ফলে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও ফর্মের বিচারে এই ফ্রান্স ভয়ংকর। তাদের আত্মবিশ্বাসের রসদ হতে পারে, সর্বশেষ মুখোমুখি দেখায় আর্জেন্টিনাকে হারানোর অতীত। তারা জিতেছে সর্বশেষ বিশ্বকাপের ট্রফিটিও।

লড়াইটা তাই হবে সেয়ানে সেয়ানে। জমজমাট একটি ফাইনালের অপেক্ষা তাই করতেই পারেন ফুটবলপ্রেমীরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...