| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীকাল যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৩ ২০:৫৩:৫৩
আগামীকাল যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

সেই সিরিজে ভারতের বিপক্ষে দুই-এক ব্যবধানে সিরিজ জয়লাভ করেছিল বাংলাদেশ। এবারও সেরকম কিছুই করতে চান বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। তবে আগামীকাল ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে পারছেন না লিটন দাস।

ইনজুরির কারণে পুরো ওয়ানডে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল এছাড়াও প্রথম ওয়ানডে ম্যাচে এক প্রকার অনিশ্চিত তাসকিন আহমেদ। তাই আগামী কালকের ম্যাচে একাদশে ফিরতে পারেন নাজমুল হোসেন শান্ত। এছাড়াও তাসকিন আহমেদের জায়গায় দেখা যেতে পারে এবাদত হোসেনকে।

দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ সরাসরি দেখা যাবে একাধিক টিভি চ্যানেল। ‌দুই দেশীয় টিভি চ্যানেল গাজী টিভি (জিটিভি) এবং টি-স্পোর্টস ছাড়াও সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও অনলাইন প্লাটফর্ম rabbitholebd.com-এ দেখা যাবে খেলা।

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট-কিপার), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, হাসান মাহমুদ।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...