| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফাহিমের সঙ্গী বাবুল, খুলনায় সুজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৯ ১০:৪৯:২৪
ফাহিমের সঙ্গী বাবুল, খুলনায় সুজন

বিপিএলের সবশেষ আসরে বরিশালের প্রধান কোচের দায়িত্বে ছিলেন সুজন। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারের অধীনে সেবার ফাইনাল খেলেছিল সাকিব আল হাসানের বরিশাল। এদিকে দলটির মেন্টর ছিলেন ফাহিম। তবে এবারের আসরে একসঙ্গে দেখা যাচ্ছে না তাদের।

মেন্টর থেকে বরিশালের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ফাহিম। তার সঙ্গী হিসেবে থাকবেন মিজানুর রহমান বাবুল। দেশের ঘরোয়া ক্রিকেটের এই কোচকে দেখা যাবে বরিশালের সহকারী কোচ হিসেবে। এদিকে বরিশাল ছেড়ে খুলনাতে যোগ দিয়েছেন সুজন।

যেখানে দেশি আইকন ক্রিকেটার হিসেবে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এর আগে ২০১৯ সালে খুলনার সঙ্গে ছিলেন সুজন। এ ছাড়া বিপিএল ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই ঢাকার কোচের দায়িত্ব সামলেছেন অভিজ্ঞ এই কোচ।

এদিকে অন্যান্যবারের মতো কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রধান হিসেবে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিন। সর্বশেষ মৌসুমেও তার অধীনে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। এবারের আসরে নতুন দল হিসেবে যোগ দেয়া সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ হিসেবে দেখা যাবে রাজিন সালেহকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...