অবাক গোটা ফুটবল বিশ্বঃ নেইমারের অসাধারণ নৈপুণ্যে বিস্মিত সবাই (ভিডিও)
ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৭ ১৩:২১:৩৮
অনুশীলনের সময় নেইমারের অসাধারণ এক নৈপুন্যের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ড্রোনের সাহায্যে প্রায় ১১৫ ফুট উঁচু থেকে বল শূন্যে ভাসিয়ে দেওয়া হয়। সেটি দ্রুতগতিতে নিচের দিকে নামতে থাকে।
সবাইকে অবাক করে দিয়ে খুব স্বাভাবিকভাবেই বলটা এক টাচে নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নেন নেইমার। তাঁর এই স্কিল দেখে বিস্ময় আর মুগ্ধতা প্রকাশ করেন সতীর্থরা। নেইমারকে নিয়ে উদযাপন শুরু করে তারা।
