| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মাহফুজুরের অলরাউন্ড নৈপূণ্যে শেষ হল বাংলাদেশ-পাকিস্তানের টি-২০ ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৬ ১৬:২০:৩৩
মাহফুজুরের অলরাউন্ড নৈপূণ্যে শেষ হল বাংলাদেশ-পাকিস্তানের টি-২০ ম্যাচ, জেনে নিন ফলাফল

মুলতানে জয়ের জন্য ১৪৩ রান তাড়া করতে নেমে দারুণ জুটি গড়ে তোলেন বাংলাদেশের দুই ওপেনার জিসান আলম এবং আশিকুর রহমান শিবলি। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৩৮ রান। পাকিস্তানকে উইকেট এনে দেন মোহাম্মদ জিসান।

১৬ রান করা আশিকুর বোল্ড হয়ে ফিরলে ভাঙে তাদের এই জুটি। এরপর ফেরেন আরেক ওপেনার জিসানও। তরুণ এই ওপেনার সাজঘরে ফিরেছেন ২৪ রানে। তিনে নেমে থিতু হতে পারেননি মোহাম্মদ সোহাগ আলী। আরাফাত মিনহাজের থ্রোতে রান আউট হয়ে আউট হন ৫ রান করা সোহাগ।

রান আউট হয়েছেন চারে নামা ১৩ রান করা আহরার আমিন। ৬৯ রানে ৪ উইকেট হারালে খানিকটা বিপাকে পড়ে বাংলাদেশ। তবে প্রতিরোধ গড়ে তোলেন মাহফুজুর এবং শিহাব। তারা দুজনে মিলে যোগ করেন ৬২ রান। ৩৫ বলে ৩৮ রান করা মাহফুজুর ফিরলে ভাঙে তাদের জুটি।

মাহফুজুর ফিরলেও বাংলাদেশের জয় নিশ্চিত করেন শিহাব এবং সিয়াম হোসেন দিপু। ৩ বল বাকি থাকতে জয় পাওয়া ম্যাচে শিহাব ৪১ এবং সিয়াম অপরাজিত ৬ রানে। পাকিস্তানের দুটি উইকেট নিয়েছেন জিসান। এ ছাড়া একটি উইকেট পেয়েছেন আরাফাত।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৪৩ রানের পুঁজি পায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন বাসিত আলী। এ ছাড়া সাদ বাগ ২৮ এবং আরাফাত করেছেন ২০ রান। বাংলাদেশের হয়ে তানভীর তিনটি, মাহফুজুর দুটি এবং একটি উইকেট নিয়েছেন ওয়াসি সিদ্দিকী, পারভেজ হোসেন জীবন ও জিসান আলম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...