| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নেইমারদের বেশি গুরুত্ব দিচ্ছে মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৬ ১৫:৫৫:৩৯
নেইমারদের বেশি গুরুত্ব দিচ্ছে মেসি

তবে বিশ্বকাপ শুরুর আগে এই দৌড়ে মেসি এগিয়ে রাখছেন তার পিএসজি সতীর্থকেই। জানালেন, ব্রাজিল এবারের বিশ্বকাপের ফেভারিট। বিশ্বকাপ শুরুর ঠিক আগে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন কনমেবলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, শুধু ব্রাজিল নয়, এবারের ফেভারিট ফ্রান্স আর ইংল্যান্ডও। তবে আর্জেন্টিনা ফেভারিট, এমনটা মোটেও মানছেন না রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী।

মেসির ভাষ্য, ‘যখনই আমরা বিশ্বকাপ জেতার দাবিদারের কথা বলি তখনই কিছু নাম আমাদের মাথায় আসে। বাকিদের তুলনায় আমি ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ডকে এগিয়ে রাখব।’

যদিও সাবেক বার্সা অধিনায়ক এটাও জানালেন, যে-ই ফেভারিট থাকুক, বিশ্বকাপ জেতাটা মোটেও সহজ কাজ নয়। বললেন, ‘তবে বিশ্বকাপে সব দলই কঠিন। তাই কারও পক্ষেই জেতা সহজ হবে না।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে খেলবে মেসির দল। তার আগে দল নিয়ে বেশ সতর্কই শোনাল মেসিকে। দল নিয়ে আত্মবিশ্বাসী আছেন বটে, তবে ক্ষয়রোগের ভয় তো আর উড়িয়ে দেওয়া যায় না! তাই মেসি বেশ সাবধানেই পা ফেলতে চাইছেন। বললেন, ‘ভালো ভাবে বিশ্বকাপ শুরু করতে চাইছি। তা হলে পরে যে চ্যালেঞ্জ আসবে তার মোকাবিলা করতে সুবিধা হবে।’

গত রোববার পিএসজির শেষ ম্যাচটা খেলে আর এক মুহূর্তও অপেক্ষা করেননি। সোজা ছুট দিয়েছেন মধ্যপ্রাচ্যে, যেখানে তা জন্য অপেক্ষায় ছিল দল। পৌঁছেই নেমে গেছেন মাঠে। মেসি এর কারণটাও জানালেন, ‘মাঠে একে অপরের সঙ্গে যত বেশি সময় কাটানো যায়, যত একসঙ্গে খেলা যায়, তত বোঝাপড়ায় সুবিধা হয়। কে কী ভাবছে সেটা বুঝতে পারি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...