| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরের প্রথম ম্যাচেই বিশাল জয় পেলো বিসিবি একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৮ ২১:১৫:৪৮
ভারত সফরের প্রথম ম্যাচেই বিশাল জয় পেলো বিসিবি একাদশ

৩৪৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে তামিল নাড়ু একাদশকে স্রেফ ৯৩ রানে গুটিয়ে দেয় বিসিবি একাদশ। ২৫৬ রানের বিশাল লিড থাকায় প্রতিপক্ষকে আবার ব্যাটিংয়ে পাঠায় সফরকারীরা।

এবার ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করে স্বাগতিকরা। তবে এড়াতে পারেনি ইনিংস ব্যবধানে হার। ৬ উইকেটে ১৩৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে তারা থেমে যায় ২৫২ রানে।

বিসিবি একাদশকে প্রথম ইনিংসে বড় পুঁজি এনে দেওয়ার কারিগর মিঠুন। ৮ ছক্কা ও ১০ চারে ১৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক। অবদান আছে ৯ চারে ৮৯ রান করা সাদমান ইসলামেরও।

তবে এই জয়ে কৃতিত্ব বেশি দুই বোলারের। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া পেসার রেজাউর রহমান রাজা দ্বিতীয়ভাগে নেন আরও দুটি।

তাইজুল ইসলাম প্রথম ইনিংসে ধরেন ৪ শিকার। পরে দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার।

৪১ রান নিয়ে শেষ দিন শুরু করা আদিত্য গনেশ বিদায় নেন দ্বিতীয় ওভারেই। রেজাউরের বলে কট বিহাইন্ড তিনি ৩ চারে ৪৮ রান করে।

এরপর দারুণ ব্যাটিংয়ে দলের হাল ধরেন অজিত রাম ও অশ্বিন ক্রিস্ট। অষ্টম উইকেটে দুজনে গড়েন ১০২ রানের জুটি। তাদের ব্যাটে ইনিংস ব্যবধানে হার এড়ানোর আশা জাগায় তামিল নাড়ু।

২ ছক্কায় ৫৫ রান করা অজিতকে থামান সাদমান, রান আউট করে। আগের দিন ৩ উইকেট নেওয়া তাইজুল প্রতিপক্ষের শেষ দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে পূর্ণ করেন তার পাঁচ উইকেট। ১ ছক্কা ও ৬ চারে ৫৭ রান করেন অশ্বিন।

আগামী মঙ্গলবার থেকে শুরু দুই দলের দ্বিতীয় ও শেষ চার-দিনের ম্যাচ। এরপর তিনটি ওয়ানডে খেলবে তারা।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি একাদশ ১ম ইনিংস: ৩৪৯/৯ ডিক্লে

তামিল নাড়ু একাদশ ১ম ইনিংস: ৯৩

তামিল নাড়ু একাদশ ২য় ইনিংস: ৪৬ ওভারে ২৫২ (আগের দিন ১৩৩/৬) (ফলো-অন) (আদিত্য ৪৮, অজিত ৫৫, অশ্বিন ৫৭, ভিগনেশ ০, গৌতম ০*; তাইজুল ৩৬.২-৭-৯৬-৫, খালেদ ১৩-৩-৩৬-২, রাজা ১২.৫-২-৪৮-২, নাঈম ১৭-৩-৪৫-০, মিঠুন ৩.১-১-৭-০, মুমিনুল ২-০-৯-০)

ফল: বিসিবি একাদশ ইনিংস ও ৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: তাইজুল ইসলাম

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...