| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

১৭০ রানই যথেষ্ট মনে করেন সিডন্স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৭ ১৫:১৫:৪৬
১৭০ রানই যথেষ্ট মনে করেন সিডন্স

ব্রিসবেনে গতকাল প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার কন্ডিশন কেমন হবে, বিশেষত রান কতো হতে পারে প্রতি ম্যাচে, বোলারদের জন্য কতোটা সুবিধা আছে- এসব নিয়ে কৌতূহল বিশ্বকাপ কাভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের মনে। কৌতূহল মেটালেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স। সিডন্স নিজে একজন অস্ট্রেলিয়ান। দলের অনুশীলন শেষে সাংবাদিকদের বলেন, "নিউজিল্যান্ডে আমাদের বিপক্ষে শেষ ম্যাচে ২০০ রান হয়েছে। চিন্তার কিছু নেই। অস্ট্রেলিয়ায় এমনটি হবে না। এখানে ১৭০-১৮০ বড়ো রান। এটি আদর্শ স্কোর। বাংলাদেশ এতটুকু করতে পারলেই আমি খুশি। তাহলে আমাদের বোলাররা লড়াই করতে যথেষ্ট পুঁজি পাবে।"

ব্যাটিং কোচের কাছে দলের ব্যাটিং নিয়ে জানতে চাওয়া হবে, তা স্বাভাবিক। বাংলাদেশের ব্যাটিং নিয়ে দুঃশ্চিন্তার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসানও। সেই প্রসঙ্গে সিডন্স বলেন, "আমার মনে হয় আমরা ঠিক পথে আছি। ব্যাটিং অর্ডার নির্দিষ্ট করে দেওয়ার খুব কাছাকাছি আমরা। এখন যেটি জরুরি, প্রতি ম্যাচে কাউকে দায়িত্ব নেওয়া ও বড়ো ইনিংস খেলা।" আফগানিস্তানের পর ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই মাঠে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। জেমি সিডন্সের নজর এখন এই দুই ম্যাচের ব্যাটিং অর্ডারে। মূল পর্বের ভাবনাটা তিনি সেরে ফেলবেন দুই দিনের ফর্ম বিবেচনায় এনে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...