| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব কাপে ১৭০-২০০ রান করতে চায় বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৬ ১৭:৩২:৩৬
বিশ্ব কাপে ১৭০-২০০ রান করতে চায় বাংলাদেশ

আজ রবিবার ব্রিজবেনে দলের অনুশীলন শেষে বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘নিউজিল্যান্ডে কেবল একটি স্কোর ছিল ২০০ ছাড়ানো। ২০০ করা নিয়ে তাই আমাদের ভাবনা নেই। আমরা যদি ১৬০-১৭০ নিয়মিত করতে পারি, তাহলে বোলিং আক্রমণ দিয়ে ম্যাচ হারার চেয়ে জিতবই বেশি। আমার মনে হয় না, এখানে ২০০ দরকার আছে। কালকেও ২০০ দরকার হবে না। বিশ্বকাপেও ২০০ রানের স্কোর খুব একটা জরুরি হবে না। ১৭০-১৮০ এখানে হবে আদর্শ স্কোর।’

সিডন্স যে বোলিং আক্রমণের যুক্তি দিলেন, সেটাও যে খুব শক্তিশালী তা কিন্তু বলা যায় না। কারণ ত্রিদেশীয় সিরিজে নিজেদের সর্বশেষ ম্যাচে পাকিস্তানের কাছে ১৭৩ রান করেও হেরেছে বাংলাদেশ। কারণ ছিল বাজে বোলিং আর ফিল্ডিং। একই কারণে গত মাসে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৩ রান করেও হেরেছিল টাইগাররা। তবু সিডন্স বললেন, ‘আমরা যদি ১৭০ করতে পারি, তাহলে খুবই খুশি হব। আমাদের বোলিং আক্রমণের জন্য এটা যথেষ্ট হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...