| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

২০ ওভার ব্যাট করেও কোনো ছয় মারিতে পারেনি পাকিস্তান এলেন একই মেরেছেন ছয়টি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১১ ২০:১৮:২২
২০ ওভার ব্যাট করেও কোনো ছয় মারিতে পারেনি পাকিস্তান এলেন একই মেরেছেন ছয়টি

ম্যাচটিতে অনাকাঙ্ক্ষিত এক লজ্জার শিকার হয়েছে পাকিস্তানিরা। কিউইদের বিপক্ষে এদিন নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটের ১৩০ রান করা পাকিস্তানি ব্যাটসম্যানরা পুরো ম্যাচে একটি ছয়ও হাঁকাতে পারেনি।

কিউইদের বিপক্ষে পাকিস্তানের চার ব্যাটসম্যান ৩টি করে এবং পুরো দল মোট ১৫টি চার হাঁকিয়েছে। তবে ওভার বাউন্ডারি ছিল অধরা। টি-টোয়েন্টিতে পাকিস্তানের ২০৬ ম্যাচের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এমন ঘটনার শিকার হয়েছে।

২০১৪ সালের এই অক্টোবরেই দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচে এমনই লজ্জা পেয়েছিল পাকিস্তানিরা। সেই ম্যাচে আরও বেশি বিবর্ণ ছিল পাকিস্তানি ব্যাটসম্যানরা। অজিদের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৬ রান তুলেছিল শহীদ আফ্রিদির দল।

পুরো পাকিস্তানি ইনিংসে ৪টি মাত্র চারের দেখা মিললেও ছিল না কোনো ছক্কার মার। ৮ বছর ৫ দিন পর আরেক ম্যাচে এসে ছক্কাহীন ইনিংস দেখলো পাকিস্তানি ক্রিকেটাররা। এবার অজিদেরই প্রতিবেশি ট্রান্স তাসমান প্রদেশের নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ ওভালে।

এদিন পাকিস্তানি ব্যাটসম্যানরা কোনো ছক্কা না মারতে পারলেও ছয়ের দেখা পেয়েছেন কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেন। এই ব্ল্যাকক্যাপস ওপেনার একাই মেরেছেন অর্ধডজন ওভার বাউন্ডারি। অপরদিকে চার মেরেছিলেন কেবল ১টি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...