| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কিং ঝড়ে উরে গেলো বারবাডোজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০১ ১৩:৫২:১৭
কিং ঝড়ে উরে গেলো বারবাডোজ

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে শেষ হওয়া ম্যাচে ৮ উইকেটে জিতেছে জ্যামাইকা। বারবাডোজের ১৬১ রান তারা পেরিয়ে গেছে ২৩ বল বাকি থাকতে।

তৃতীয় এই শিরোপায় ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে ব্যবধান কমিয়েছে জ্যামাইকা। টুর্নামেন্টের সফলতম দল ত্রিনবাগো জিতেছে চার শিরোপা।

মাঠে নামার আগেই বড় একটা ধাক্কা খায় জ্যামাইকা। কুঁচকির চোটের জন্য হারায় টুর্নামেন্টে পাওয়ার প্লেতে দারুণ বোলিং করা মোহাম্মদ আমিরকে। টস হেরে বোলিংয়ের সময় তার অভাব প্রবলভাবেই অনুভব করে দলটি।

বারবাডোজকে ভালো শুরু এনে দেন রাকিম কর্নওয়াল ও কাইল মেয়ার্স। পাওয়ার প্লেতে আসে ৬৩ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে কর্নওয়ালকে ফিরিয়ে বিপজ্জনক জুটি ভাঙেন অ্যালেন। কর্নওয়াল চার ছক্কা ও দুই চারে ২১ বলে করেন ৩৬।

আরেক ওপেনার মেয়ার্সকেও (৬ চারে ১৯ বলে ২৯) বিদায় করেন বাঁহাতি স্পিনার অ্যালেন।

এরপর প্রায় একাই দলকে টানেন আজম খান। তাকে কিছুটা সঙ্গ দেন জেসন হোল্ডার। তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটিতে তার অবদান ১৯ বলে ১৭।

৩৯ বলে পঞ্চাশ ছুঁয়ে পরের বলেই বিদায় নেন আজম। তিন ছক্কা ও চারে ৪০ বলে ৫১ করা ব্যাটসম্যানকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট নেন অ্যালেন।

ডেথ ওভারে মিডল অর্ডারে ছোবল দেন গর্ডন। বিপজ্জনক নাজিবউল্লাহ জাদরানকে বিদায় করার পর শেষ ওভারে ধরেন জোড়া শিকার।

২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন অ্যালেন। গর্ডন ৩ উইকেট নেন ৩৩ রানে।

রান তাড়ায় শুরুতেই কেনার লুইসকে হারায় জ্যামাইকা। দ্বিতীয় উইকেটে শামার ব্রুকসের সঙ্গে ৮৬ রানের জুটিতে দলকে দৃঢ় ভিতের উপর দাঁড় করান কিং।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ব্রুকস এবার ৩৩ বলে ছয় চার ও দুই ছক্কায় খেলেন ৪৭ রানের আরেকটি ভালো ইনিংস। তার বিদায়ের পর রভম্যান পাওয়েলকে নিয়ে বাকিটা সারেন কিং।

৫০ বলে এই ওপেনার দুই ছক্কা ও ১৩ চারে করেন ৮৩ রান। একমাত্র ব্যাটসম্যান হিসেবে চারশ ছাড়ানো রান করা এই ওপেনার জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...