| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বল ৩৮ রান ১০৪

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৪ ১৭:৪৪:২৮
বল ৩৮ রান ১০৪

এর মধ্যে ইউএস মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে খেলছেন ইমরুল কায়েস, নাসির হোসেন, সৈয়দ রাসেল, সোহরাওয়ার্দী শুভ। জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস এবং আরিফুল হক যখন মিশিগান চিতাসের হয়ে খেলে, তাদের দল গতকাল লন্ডন রাইডার্সের মুখোমুখি হয়।

যেখানে টসে জিতে ব্যাট করতে নেমে আরিফুল হকের বিধ্বংসী সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে তার দল মিশিগান চিতাস। এই দিন ব্যাট হাতে একপ্রকার তান্ডব চালিয়েছেন আরিফুল হক। ‌৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩৮ বলে ৪টি চার এবং ১১ টি ছক্কা হাকিয়ে ১০৪ রান করে আউট হন আরিফুল হক।

জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করে লন্ডন রাইডার্স। ইতিমধ্যে চার ম্যাচের মধ্যে চারটিতে জয় লাভ করে পয়েন্ট টেবিল শীর্ষে রয়েছে আরিফুল হকের দল মিশিগান চিতাস।

এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো ফ্রেন্ডস ইউনাইটেড অব নিউইয়র্ক, এশিয়া ইউনাইটেড, লন্ডন রাইডারস, মিশিগান চিতাস, মটরসিটি ইউনাইটেড, জর্জিয়া টাইগারস, মিশিগান রেপটরস, ডেট্রয়েট রয়েলস, বাংলাদেশ টাইগারস অব ইউএসএ, টারমিনেটরস সিসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...