| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

চমক দিয়ে সেরা কোচ নিয়োগ দিল পাঞ্জাব কিংস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৪ ১২:২৬:০৪
চমক দিয়ে সেরা কোচ নিয়োগ দিল পাঞ্জাব কিংস

অনিল কুম্বলে ২০২০ সালে পাঞ্জাবে যোগ দেন। সেই সময়ে, শেষ তিনটি আইপিএলে পাঞ্জাব প্লে অফে যেতে পারেনি। এমন ব্যর্থতার কারণে দল কুম্বলেকে প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। প্রাক্তন ভারতীয় অধিনায়কের স্থলাভিষিক্ত হচ্ছেন বেলিস।

তিনি তার কোচিং ক্যারিয়ারে অত্যন্ত সফল ছিলেন। বেলিস কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ ছিলেন যিনি ২০১২ এবং ২০১৪ মৌসুমে আইপিএল ট্রফি জিতেছিলেন। তিনি ২০২০ এবং ২০২১ মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রধান কোচ ছিলেন।

সদ্যই শেষ হওয়া দ্য হান্ড্রেডের দল লন্ডন স্পিরিটের দায়িত্বও সামলেছেন এই অস্ট্রেলিয়ান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পাশপাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য রয়েছে বেলিসের। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতা ইংল্যান্ডের প্রধান কোচ ছিলেন তিনি।

আইপিএলের শুরু থেকে খেললেও এখন পর্যন্ত শিরোপা ঘরে তুলতে পারেনি পাঞ্জাব। আইপিএলে এখন পর্যন্ত দুবার প্লে অফ খেলেছে তারা। যেখানে ২০০৮ সালে সেমিফাইনাল এবং ২০১৪ সালে কলকাতার কাছে হেরে রানার্স আপ হয় তারা। সর্বশেষ চার মৌসুমেই ছয়ে থেকে শেষ করেছে পাঞ্জাব।

ট্রফি জিততেই বেলিসকে নিয়োগ দিচ্ছে দলটি। পাঞ্জাবের এক মুখপাত্র পিটিআইকে জানান, দল ট্রেভরের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, যে কিনা কোচ হিসেবে সেরাদের একজন। পরিসংখ্যানও সেটাই প্রমাণ করে। ম্যানেজমেন্ট আশা করছে তার অধীনে দল শিরোপা জিতবে। আশা করা হচ্ছে দ্রুতই চুক্তি হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

আজ রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখুন

আজ রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ ...