| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আগামীকাল সকালেই দেশে ফিরছে বাংলাদেশ দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০২ ১৮:৫৩:১৪
আগামীকাল সকালেই দেশে ফিরছে বাংলাদেশ দল

দ্রুত, আকর্ষক ও আকর্ষণীয় ক্রিকেট না খেললেও টাইগারদের দুটি ম্যাচ জেতার ভালো সুযোগ ছিল। দুটি খেলাতেই তরী তীরের খুব কাছে ডুবে যায়। শেষ পর্যন্ত খেলার বাইরেই চলে গেল সাকিবের দল।

দুই ম্যাচ হেরে সুপার ফোর খেলতে না পারায় বাংলাদেশের দুই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এটা একদিকে খুবই হতাশাজনক। অন্য দলের মতো, যা ঘটেছে তা স্বাভাবিক।

পারফরম্যান্স আর ফল যাই হোক না কেন, টিম ম্যানেজমেন্ট কিন্তু এশিয়া কাপের সুপার ফোর খেলার স্বপ্ন ও আশা নিয়েই দেশ ছেড়েছিল। তাই বাংলাদেশের রিটার্ন টিকিট সেভাবে কনফার্ম ছিল না। সেটা ওপেন ছিল।

কিন্তু এখন বাদ পড়ার পর দেখা দিয়েছে আগেভাগে ফেরার প্রশ্ন। যেহেতু টিকিট কনফার্ম ছিল না, মানে ফ্লাইট শিডিউল চূড়ান্ত ছিল না, এখন একদিনের মধ্যে পুরো বহরের দুবাই থেকে ঢাকা ফেরার টিকিট পাওয়াও সহজ ব্যাপার না।

প্রথমে শোনা গিয়েছিল, আজ শুক্রবার না হলেও কাল শনিবার দুবাই থেকে দেশে ফিরে আসবে বাংলাদেশ দল। তবে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম আজ জাগো নিউজকে জানিয়েছেন, চেষ্টা করা হচ্ছে শুক্রবার রাতেই বিমানে ওঠার।

শুরুতে ফ্লাইট শিডিউল জানাতে পারেননি রাবিদ। তবে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যার ঠিক আগে জানিয়েছেন, আগামীকাল শনিবার সকাল ৮ টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করবে বাংলাদেশ দল। তার মানে আজ গভীর রাতেই দুবাই ছাড়বে টাইগাররা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...