| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের পেনাল্টিদিয়ে শেষ হলো পিএসজি-মোনাকোর ম্যাচ, দেখেনিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৯ ০৯:৪৭:৫৪
নেইমারের পেনাল্টিদিয়ে শেষ হলো পিএসজি-মোনাকোর ম্যাচ, দেখেনিন ফলাফল

রোববার রাতে নেইমারের একমাত্র গোলে হার এড়িয়ে যায় পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নরা ঘরের মাঠে মোনাকোর কাছে জয়ের সন্ধানে ছিল। ম্যাচের ৭০তম মিনিটে নেইমারের পেনাল্টি গোলে তাদের ব্যর্থ যাত্রা অব্যাহত থাকে।

তবে লিওনেল মেসি, কাইলিয়ান এমবাপ্পে, নেইমাররা খেলা জিততে পারত। অন্তত তিনটি শট ফিরে এসে পোস্টে আঘাত করে। এছাড়াও, মোনাকোর গোলরক্ষক এবং ডিফেন্ডাররা দুর্দান্ত রক্ষণে বেশ কয়েকটি প্রচেষ্টা বাধা দেয়। এভাবে প্রতিযোগিতায় প্রথমবারের মতো পয়েন্ট হারাতে হয় ক্রিস্টোফ গল্টিয়ারের শিষ্যদের।

ম্যাচের ২০ মিনিটে কেভিন ভোল্যান্ডের গোলে লিড নিয়েছিল মোনাকো। বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফিরতে পারতো পিএসজি। কিন্তু লিওনেল মেসির ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট প্রতিহত হয় পোস্টে লেগে। ফিরতি বলে এমবাপে শট নিলে সেটি লাগে অপর পোস্টে।

দ্বিতীয়ার্ধে ফিরে গোলের তালাশ জারি রাখে পিএসজি। কিন্তু মেলেনি সফলতা। ম্যাচের ৭০ মিনিটে ডি-বক্সের ভেতরে ফাউলের শিকার হন নেইমার। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজতম সুযোগ পেয়ে কোনো ভুল করেননি নেইমার। আসরে এটি তার ষষ্ঠ গোল।

নেইমারের গোলে পরাজয় এড়িয়ে চার ম্যাচে পিএসজির ঝুলিতে এখন রয়েছে ১০ পয়েন্ট। তাদের সমান ম্যাচে সমান ১০ পয়েন্ট রয়েছেন মার্শেই ও লেন্সের। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে মোনাকোর অবস্থান ১২তম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...