| ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ডোমিঙ্গো না থাকায় অদ্ভুদ এক কারণে মুখ খুললেন মোসাদ্দেক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২১ ১৯:১১:২৪
ডোমিঙ্গো না থাকায় অদ্ভুদ এক কারণে মুখ খুললেন মোসাদ্দেক

যেমন, ডমিঙ্গো গত শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় আসলেও শনিবার অফিসিয়াল অনুশীলনের সময় দলের সঙ্গে থাকলেও কাজ বুঝতে পারেননি তিনি। কখনো বাউন্ডারি লাইনে বল সংগ্রহ করেছেন, কখনো একা ব্যাট নাড়াচ্ছেন।

ততক্ষণে ডমিঙ্গো বুঝতে পেরেছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটের কোনো অ্যাকশন নেই। আজ বাংলাদেশ দল লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। ডমিঙ্গোও সেখানে ছিল না। হোটেলে সময় কাটান।

ম্যাচ শেষে গণমাধমে কথা বলতে আসেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তার কথায় স্পষ্ট, ডমিঙ্গো থাকছেন না এশিয়া কাপে হেড কোচ হিসেবে।

এরই মধ্যে আজ বিকেল ৩টার দিকে ঢাকা এসে সোজা মাঠে চলে আসেন সদ্য নিয়োগ পাওয়া দলের ট্যাকনিকেল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। দেখেছেন সাকিব-রিয়াদদের ম্যাচ।

ডমিঙ্গো টি-টোয়েন্টি দলের সঙ্গে থাকছেন না এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এখনও না জানানো হলেও মোসাদ্দেক জানিয়েছেন কোচকে মিস করার কথা। তাতেই স্পষ্ট ডমিঙ্গো নেই এশিয়া কাপে দলের সঙ্গে।

‘আসলে একজনের সঙ্গে আপনি কাজ করলে তাকে মিস করবেন এটাই স্বাভাবিক। সে আমাদের সঙ্গে দুই তিন বছরের মতো ছিল, কিন্তু আমরা গণমাধ্যম থেকে জানতে পেরেছি সে টেস্ট ও ওনাওডে দলের সঙ্গে থাকবে। তো, টি-টোয়েন্টিতে সেদিক থেকে মিস করব। তাছাড়া তো সে আছে।’

কোচিং প্যানেলে পরিবর্তন আনার শুরুটা শ্রীরামকে দিয়ে। আবারও কোনো নতুন মুখ দেখা যাবে প্যানেলে। সামনের দিনগুলো কেমন হবে নতুনদের সঙ্গে এ নিয়ে মোসাদ্দেক বলেছেন, ‘উনার (ডমিঙ্গো) সঙ্গে আমরা কাজ করেছি অনেক দিন ধরে, এখন নতুন একটা সেট-আপ অবশ্যই আসবে। সেটার সাথে অ্যাডজাস্ট করে মাঠে সেটা করা অবশ্যই একটু কঠিন হবে। কিন্তু আমি মনে করি যে, একজন পেশাদার ক্রিকেটার হিসেবে সবাই ভালোভাবে করবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম কোস্টারিকা, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম কোস্টারিকা, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দাপুটে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ব্রাজিল। শেষ ম্যাচে কোস্টারিকাকে ৩-০ ...

কিছুক্ষণ পর শুরু; ব্রাজিল বনাম কোস্টারিকা ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

কিছুক্ষণ পর শুরু; ব্রাজিল বনাম কোস্টারিকা ম্যাচ, Live যেভাবে দেখবেন

আর কিছুক্ষণের অপেক্ষা। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আজ শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ...