| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপে বিরাট-রোহিতদের চাপে ফেলতে নতুন কিছু নিয়ে হাজির হচ্ছেন রশিদ খান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৯ ১৪:৩৩:৫৮
এশিয়া কাপে বিরাট-রোহিতদের চাপে ফেলতে নতুন কিছু নিয়ে হাজির হচ্ছেন রশিদ খান

টি-টোয়েন্টিতে ৪৬৯টি উইকেট রয়েছে রশিদের। তিনি বলেন, “আমি চেষ্টা করি নতুন ধরনের ডেলিভারি করার। নেটে এখন সেগুলো অনুশীলন করছি। কোনও ম্যাচে এখনও সেই ডেলিভারিগুলো করিনি। মন্থর গতির লেগস্পিন করার চেষ্টা করছি। পাকিস্তান সুপার লিগে সেই ধরনের কিছু বল করেছি। বাংলাদেশ সিরিজেও করেছি। সেগুলো কাজও দিয়েছে। তবে এখনও সে ভাবে দক্ষতা তৈরি হয়নি। আরও অনুশীলন করতে হবে। আশা করি এশিয়া কাপে বল করতে পারব।”

রশিদ চাইছেন সহজ ভাবে বল করতে। তিনি বলেন, “বল করার সময় আমি খুব বেশি ভাবি না। সহজ রাখতে চাই পুরো বিষয়টা। কাল কী হবে না ভেবে আজকের উপর মনোযোগ দিতে চাই। সব সময় চেষ্টা করি সঠিক জায়গায় বল করতে। সেই দক্ষতা আমার আছে। সেটা হলেই অনেক কিছু সহজ হয়ে যায়।”

২৭ অগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। সেখানে ভারতের গ্রুপে নেই আফগানিস্তান। তাই গ্রুপ পর্বে না হলেও সুপার ফোরে ভারতের সঙ্গে দেখা হতেই পারে রশিদের দলের। সেখানে ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে নতুন অস্ত্র হাতে দেখা যেতে পারে রশিদকে?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...