| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে এলে যে বিষয়গুলোকে অনেকবেশি ভয় করে অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৫ ২১:৫৪:৩১
ভারত সফরে এলে যে বিষয়গুলোকে অনেকবেশি ভয় করে অস্ট্রেলিয়া

অজিদ একাই ভারতের মাটিতে খেলা শেষ ১৫ টেস্টে জিতেছেন। ভারতের মাটিতে তাদের খারাপ রেকর্ড দেখায় এই সফর তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে। তবে, উপমহাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার শেষ দুটি সিরিজ খেলা থেকে আশার আলো দেখছেন ম্যাকগ্রা।

উপমহাদেশীয় উইকেট সবসময় স্পিন বান্ধব। তাই এখানে খেলতে এলে স্পিনারদের বড় পরীক্ষা দিতে হয় ব্যাটসম্যানদের। ভালো পরিকল্পনা নিয়ে ব্যাটসম্যানরা দ্রুত মানিয়ে নিতে পারলে ভালো ফল পাওয়া যাবে বলে মনে করেন ম্যাকগ্রা।

ম্যাকগ্রা বলেন, 'অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতে খেলা। ভালো পারফরম্যান্স করা এবং সিরিজ জেতা। আমরা খুবই ভাগ্যবান ছিলাম যে ২০০৪ সালে জিততে পেরেছিলাম। ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে, ব্যাটারদের টার্নিং উইকেটে মানিয়ে নেয়া জানতে হবে, বোলারদের শিখতে হবে এসব কন্ডিশনে কীভাবে বোলিং করতে হয়।'

এশিয়ায় সবশেষ দুই সফরে দারুণ পারফরম্যান্স করেছে অস্ট্রেলিয়া। গত মার্চে পাকিস্তানের মাটিতে তিন টেস্টের সিরিজে স্বাগতিকদের হারিয়েছে অজিরা। বাবর আজমের দলকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। এরপর জুলাইয়ে শ্রীলঙ্কা সফরেও দারুণ লড়াই করেছে অজিরা। শেষ পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে ১-১ এ সিরিজ ড্র করে তারা।

ম্যাকগ্রা বলেন, 'আমার মনে হয়, আইপিএলের কারণে অনেক ক্রিকেটার নিয়মিত এখানে (ভারতে) আসছে এবং এই কন্ডিশনে খেলার অভিজ্ঞতা হচ্ছে। বর্তমান অস্ট্রেলিয়া দলের শ্রীলঙ্কা ও পাকিস্তানে করা পারফরম্যান্স থেকে স্পষ্ট, উপমহাদেশের উইকেটে কীভাবে খেলতে হয় তা তারা আরও ভালোভাবে বুঝতে শুরু করেছে। বলা হচ্ছে, ভারত এখনও সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার মনে হয়, তারা (অস্ট্রেলিয়া) এর জন্য প্রস্তুত।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...