| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার ওয়ানডে ম্যাচে দলীয় রান নিয়ে যা বললেন তামিম ইকবাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১১ ১০:৩১:৩৬
এবার ওয়ানডে ম্যাচে দলীয় রান নিয়ে যা বললেন তামিম ইকবাল

এছাড়াও একই বিশ্বকাপে বাংলাদেশ তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রান করেছিল। খেলা জিতেছে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ২৪ ম্যাচে বাংলাদেশ ৩০০+ রান করেছে কিন্তু এখনও ৩৫০+ রান সংগ্রহ করতে পারেনি।

তবে অধিনায়ক তামিম ইকবাল এখন যে কোনো দলের প্রয়োজন অনুযায়ী সেটাই করতে চান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বড় শিক্ষা নিয়েছে বাংলাদেশ। যেখানে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩০৩ রান করেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।

এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সংগ্রহ করেছিল ২৯০ রান। যেখানে দুই ম্যাচে হারতে হয়েছে বাংলাদেশকে। তাইতো ওয়ানডে ক্রিকেটে জিততে হলে বর্তমানে ৩৫০ রান করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ১০৫ রানের বড় জয়ের পর সংবাদ সম্মেলনে তামিম জানালেন সে লক্ষ্যের কথাই, “অবশ্যই (এমন উইকেটে ৩০০ রান যথেষ্ট নয়)। আমাদের দলীয় লক্ষ্য এটি, আমরা ৩৫০ করতে চাই। আমাদের মাথায় আছে সেটি। আগে কখনো করিনি। দলের লক্ষ্য এটিই। পরের ম্যাচেই করব তা নয়, তবে করতে চাই।”

আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। সেখানকার বেশির ভাগ উইকেটই ফ্ল্যাট হবে, তামিমদের ভাবনায় আছে সেটি, “যদি ভারতে হতে যাওয়া বিশ্বকাপের কথা ভাবি, ওখানে ৩০০ রানই ‘পার স্কোর’ হবে। খেলা বদলাচ্ছে। মিরপুর বা ভারতের কিছু মাঠে হয়তো ২৬০-২৭০ করে জিততে পারি। তবে বেশির ভাগ ভেন্যুতেই ২৯০-৩০০-৩১০—এমন করতে হবে। আমরা জানি। সামনের দিনগুলোতে আপনারা আমাদেরও সেখানে পৌঁছাতে দেখবেন, যেখানে অন্যরা যাচ্ছে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...