| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

টান টান উত্তেজনায় শেষ হলো পিএসজির ম্যাচ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৭ ০৯:৩০:৫৮
টান টান উত্তেজনায় শেষ হলো পিএসজির ম্যাচ, দেখেনিন ফলাফল

শনিবার রাতে ক্লারমন্ট ফুটের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় দিয়ে সিরিজ শুরু করেছে পিএসজি। গোল জুটির পাশাপাশি একটি অ্যাসিস্টও রয়েছে মেসির। অ্যাসিস্ট করে হ্যাটট্রিক করেছেন দলের আরেক সুপারস্টার নেইমার। বাকি দুটি গোল করেন আশরাফ হাকিমি ও মারকুইনহোস।

লিগ ১ প্রতিযোগিতায় এটি তাদের প্রথম ম্যাচে পিএসজির সবচেয়ে বড় জয়।এছাড়া লিগ ওয়ানে প্রথমবারের মতো পিএসজি টানা পাঁচ ম্যাচে অন্তত তিনটি গোল করেছে।

এক সপ্তাহ আগে নান্তেসের বিপক্ষে নেইমারের জোড়া জোড়া এবং মেসির একটি গোলে পিএসজি জিতেছে ফ্রেঞ্চ সুপার কাপ। লিগ ওয়ানে প্রথম ম্যাচেই মেসি-নেইমিরের দুর্দান্ত পারফরম্যান্স। ইনজুরির কারণে খেলা খেলতে পারেননি আরেক বড় তারকা কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের প্রথম গোল করতে নেইমারের লেগেছে মাত্র নয় মিনিট। মেসির ফ্লিক করে বাড়িয়ে দেওয়া বলে ডি-বক্সের মুখ থেকে নিখুঁত শটে স্কোরশিটে নাম তোলের ব্রাজিলিয়ান রাজপুত্র। প্রথমার্ধে আরও দুই গোল করে পিএসজি, দুটিই নেইমারের অ্যাসিস্ট থেকে।

২৬ মিনিটের সময় পাল্টা আক্রমণে মেসির উদ্দেশ্যে থ্রু পাস দেন নেইমার। সেটি মেসি ধরতে পারেননি তবে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে গিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন হাকিমি। আর ৩৮ মিনিটের মাথায় নেইমারের দুর্দান্ত ফ্রি-কিকে অনেকটা বিনা বাধায় হেড করে বল জালে জড়ান পিএসজি অধিনায়ক মার্কুইনহোস।

দ্বিতীয়ার্ধে ফিরে গোলের দেখা পাচ্ছিলো না পিএসজি। শেষের দশ মিনিটে ঝলক দেখান মেসি। ম্যাচের ৮০ মিনিটের সময় নেইমারকে বল দিয়ে বক্সে ঢুকে যান তিনি। ফিরতি বল পেয়ে মেসির কাজ ছিল শুধু পা ছোঁয়ানো, যা সহজেই করেন তিনি।

ছয় মিনিট পর আসে ম্যাচের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আর্জেন্টাইন সতীর্থ লেয়ান্দ্র পারেদেসের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সের মধ্যে বুক দিয়ে নামিয়ে উড়ন্ত বলেই বাম পায়ের ওভারহেড কিক করেন মেসি, যার ঠিকানা হয় সোজা জালের ভেতরে। এই গোলেই নিশ্চিত হয় পিএসজির ৫-০ গোলের জয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...