| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সোহানের পরিবর্তে মাহমুদউল্লাহ, নেতৃত্বে অন্যকেউ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০১ ১৮:২৭:৩৬
সোহানের পরিবর্তে মাহমুদউল্লাহ, নেতৃত্বে অন্যকেউ

তার পরিবর্তে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। এই অসাধারণ বোলিং জাদুতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচিয়ে দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোসাদ্দেকের অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে সোহানের বদলি হিসেবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের জন্য টাইগার দলে যোগ করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। যদিও মোসাদ্দেকের নেতৃত্বে বোর্ড আস্থা রাখে।

চলতি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় অধিনায়কত্বের সুযোগ পেয়েছেন সোহান। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও সোহান খেলেছিলেন অপরাজিত ৪২ রানের দুর্দান্ত এক ইনিংস। দ্বিতীয় ম্যাচে মোসাদ্দেক এবং লিটনের সুবাদে সহজ জয় পাওয়া ম্যাচে হাসান মাহমুদের বলে আঘাত পেয়ে ছিটকে যান সোহান।

ওয়ানডে সিরিজের দলে থাকা মাহমুদউল্লাহ এই মুহূর্তে জিম্বাবুয়েতে রয়েছেন। টি-টোয়েন্টির এই নিয়মিত অধিনায়ককে তাই সোহানের বদলি হিসেবে দলে টানা হয়েছে। তবে নেতৃত্বে নতুন কাউকে পরীক্ষা করার জন্যই মোসাদ্দেকে ভরসা রেখেছে দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...