| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্যস্ত সূচিতে পরিকল্পনা মোতাবেক পদক্ষেপ গ্রহন করতে চায় বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২১ ১৯:৪১:৫৪
ব্যস্ত সূচিতে পরিকল্পনা মোতাবেক পদক্ষেপ গ্রহন করতে চায় বিসিবি

সময়ের সাথে সাথে বিশ্বব্যাপী গেমের সংখ্যা বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড ও ভারত একই সঙ্গে দুটি দল খেলার প্রথা চালু করেছে। কখনো কখনো একেক সিরিজে একেক ক্রিকেটারকে বসিয়ে দেয়। মূলত ব্যস্ত শিডিউলের শারীরিক ও মানসিক চাপ সামলাতে ক্রিকেটারদের বিশ্রাম দিচ্ছেন তারা।

ইংল্যান্ড-ভারতের মতো দলগুলো রোটেশন পলিসি চালু করলেও এখন পর্যন্ত সেই পথে হাঁটতে পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের মতো কম গুরুত্বপূর্ণ সফরেও পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে বিসিবি। তবে এফটিপির আসছে চক্রে রোটেশন পলিসিতে হাঁটতে পারে বাংলাদেশ।

২০২৩-২৭ মৌসুমে ৩৪ টেস্টের সঙ্গে ৫৯ ওয়ানডে এবং ৫১ টি-টোয়েন্টি খেলবেন লিটন দাস-মেহেদি হাসান মিরাজ। সেই সময় ক্রিকেটারদের ধকল কমাতে ছক কষে এগোতে চায় বিসিবি। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু ক্রিকেটাররা না, টিম ম্যানেজমেন্টে যারা আছেন তারাও ব্যস্ততম সময় পার করবেন। যখন আমাদের এফটিপিটা চূড়ান্ত হবে আমরা বসে পরিকল্পনা করে, সবার অ্যাবিলিটি আলোচনা করে পরিকল্পনা করে নিতে হবে। এটার পরিকল্পনা প্রয়োজন, শিডিউল থাকতে হবে, কে কোথায় অংশগ্রহণ করবে, কে কোথায় পারবে না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...