| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ এখন আইসিসিতে খুবই গুরুত্বপূর্ণ : পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৯ ১৯:৪৮:৩৩
বাংলাদেশ এখন আইসিসিতে খুবই গুরুত্বপূর্ণ : পাপন

২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত এই চক্রে বাংলাদেশ তিনটি ফরম্যাটে মোট ১৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের আরও ম্যাচ আছে, ১৪৬টি। এছাড়াও, এই চক্রে টাইগাররা সর্বোচ্চ ৫৯টি ওডিআই ম্যাচ খেলবে। ৩৪টি টেস্ট এবং ৫১টি টি-টোয়েন্টি রয়েছে।

এফটিপিতে বাংলাদেশের এতো ম্যাচ বৃদ্ধিকে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে উল্লেখ করেছে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, এর পেছনে বোর্ডের অবদানের চেয়ে জাতীয় দলের পারফরম্যান্সই মূলত বড় প্রভাবক।

মঙ্গলবার বোর্ডের বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে পাপন বলেছেন, 'আইসিসিতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবেই গণ্য হয়। তবে এর পেছনে কিন্তু বোর্ড নয়, দলের পারফরম্যান্সই মূল। বাংলাদেশের ক্রিকেট যেহেতু এখন ভালো করছে, সেজন্যই সবাই আগ্রহ প্রকাশ করছে।'

তিনি আরও যোগ করেন, 'আগে সবাই আমাদের এখানে এসে খেলতে চাইতো। বাইরে আমাদেরকে নিতে চাইতো না। ওরা মনে করতো ওদের দেশের দর্শকরা খেলা দেখবে না। এখন সব দেশই ওদেরকে ডাকছে। এটা ভালো দিক। আমরাও শিখতে পারবো। এটা একটা শেখার ধাপ হতে চলেছে। কারণ আমরা তো কখনও এতো খেলা খেলিনি বাইরে গিয়ে। তো আমার মনে হয় এটা আমাদের জন্য ভালো।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...