সদ্য শেষ হাওয়া ওয়ানডে সিরিজে হতাশা-প্রাপ্তি
আর এই বিষয়ে হতাশা কাজ করেছে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিমের। তবে হতাশার পাশাপাশি প্রাপ্তির গল্পও আছে টাইগার অধিনায়কের সামনে। বিশেষ করে এই সিরিজে অভিষেক হওয়া নাসুম আহমেদ বড় প্রাপ্তি তামিমের জন্য। এছাড়াও সাড়ে ২৮ মাস পর ওয়ানডে দলে ফেরা তাইজুল ইসলামের ফাইফারও আশা জাগিয়েছে টাইগারদের ওয়ানডে অধিনায়ককে।
তবে সবচেয়ে বড় বিষয় ব্যাটিং লাইন আপের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তিনজনকে না পাওয়া সত্ত্বেও শেষদিকে নেমে নুরুল হাসান সোহান যেভাবে ম্যাচজয়ী ইনিংস খেলেছে বিষয়টি স্বস্তি দিয়েছে তামিমকে।
সিরিজে সোহান মাত্র দুই ইনিংসে ব্যাট করতে নেমেছে। আর দুই ম্যাচে যথাক্রমে অপরাজিত ২০ ও অপরাজিত ৩২ রানের ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছেড়েছেন। ছয় ওয়ানডে শেষে সোহানের গড়ও এখন ঈর্ষনীয়, ৮২.৫০। অপরদিকে দুই ইনিংসে সুযোগ পেয়েছিলেন আফিফও। কিন্তু করতে পেরেছেন মোটে ৯ রান। দুই ইনিংসেই আউট হয়েছেন এই বাঁহাতি। মোসাদ্দেক কেবল শেষ ওয়ানডেতে সুযোগ পেলেও ১৪ রানে ক্যাচ দিয়ে ফিরেছেন।
অপরদিকে স্পিনে স্বস্তি দেওয়া নাসুম তিন ম্যাচের তিন ইনিংসে বল করে ৫ উইকেট নিলেও গড় ছিল মাত্র ১৪.৮০। এছাড়াও পুরো সিরিজে নাসুমের ইকোনমি ছিল মাত্র ২.৬৭। অপরদিকে এক ম্যাচে সুযোগ পেয়েই ২৮ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন তাইজুল।
নিজ দলের ক্রিকেটারদের নিয়ে অধিনায়ক তামিম বলেন, ‘ব্যাটিং লাইন আপের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তিনজনকেই পাইনি আমরা। অন্যদের জন্য এটি ছিল দারুণ সুযোগ। আমার মনে হয় ওরা দারুণভাবে নিজেদের মেলে ধরেছে। বিশেষ করে সোহান। যখনই সুযোগ পেয়েছে, সে ঠাণ্ডা মাথায় ও ধীরস্থির হয়ে খেলেছে। আজকেও যেমনটি দেখিয়েছে। খুব ভালো ব্যাট করেছে।
নাসুম যেভাবে বল করেছে এবং সোহান যেভাবে ব্যাট করেছে… এই দুজন (প্রাপ্তি)। মিরাজ তো আমাদের হয়ে সবসময়ই ভালো করছে। তবে ওরা দুজন ছিল অন্য পর্যায়ের।
পুরো সফরজুড়েই সে (তাইজুল) দলের সঙ্গে ছিল। কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি কিন্তু প্রতিটি অনুশীলনেই সে তার কাজ করে গেছে। অবশেষে যখন সুযোগ পেলো, সে তার কার্যকারিতা প্রমাণ করেছে।
আমি অনেক খুশি হইতাম, যদি দেখতাম মোসাদ্দেক-আফিফ খেলাটা শেষ করে আসতো। এরকম সুযোগ যখনই আসে, এটা যতটা সম্ভব কাজে লাগানোর কাজে লাগানো উচিত। তবে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে এরকম সুযোগ সবসময় আসে না। আমি সবসময় একটা কথা বলি, কিছু প্লেয়ার হয়ত পাঁচটা সুযোগ পাবে, ছয়টা সুযোগ পাবে। কিছু প্লেয়ার হয়ত দুইটা সুযোগ পাবে। সবাইকে আপনি সমান সুযোগ দিতে পারবে না। তো ওই দুই-তিনটা সুযোগ যখন কেউ পায়, তখন তার সেটা কাজে লাগানো উচিত।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে
- নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- বড় ব্যাটারি নিয়ে Nokia 300 Charge ফিচার ফোনের আত্মপ্রকাশ
- পানি-ধুলা ও পড়ে যাওয়ার ভয় নেই, নতুন এই স্মার্টফোনে
- মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে মিলবে ৭৫ লাখ টাকা
- চাহিদামতো টাকা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহকেরা
- বাংলাদেশে আসছে ব্রাজিল; মিলল নতুন আশার খবর
