| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টাইন ডিফেন্ডার এবার রোনালদোর দলে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৫ ১৯:০৬:২৬
আর্জেন্টাইন ডিফেন্ডার এবার রোনালদোর দলে

রোমেনো জানিয়েছেন, ৫৫ মিলিয়ন ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২০ কোটি টাকা) আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে সম্মত হয়েছেন মার্টিনেজ। ২০২৭ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি হচ্ছে ইউনাইটেডের।

২০১৭ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগ পর্যন্ত আয়াক্সেই ছিলেন এরিক টেন হাগ। ইউনাইটেডের দায়িত্ব নেওয়া এই কোচই যে লিসান্দ্রো মার্টিনেজকে দলে ভেড়াতে ক্লাবকে রাজি করিয়েছেন, বোঝাই যাচ্ছে।

এর আগে মার্টিনেজ নিজেও বলেছিলেন, তিনি প্রিমিয়ার লিগে সাবেক কোচ এরিক টেন হাগের সঙ্গে যোগ দিতে আগ্রহী। আরেক ইংলিশ ক্লাব আর্সেনালও তাকে চেয়েছিল, কিন্তু মার্টিনেজের পছন্দ ছিল ইউনাইটেডই।

শুরুতে মার্টিনেজের জন্য অন্যান্য সুযোগ-সুবিধাসহ ৪৫ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছিল ইউনাইটেড। কিন্তু আয়াক্স তাতে রাজি হয়নি। শেষ পর্যন্ত আরও ১০ মিলিয়ন বাড়িয়ে চুক্তি করেছে রেড ডেভিলরা। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...