হঠাৎ-ই বোর্ড থেকে বিশাল সুখবর পেল পাক ওপেনার বাবর আজম
আগামী মৌসুমের জন্য অর্থাৎ ২০২২-২৩ সালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান বোর্ড। এই চুক্তি যা কার্যকর হবে ১ জুলাই থেকে। এবারই প্রথমবারের মতো পিসিবি ক্রিকেটারদের সঙ্গে লাল এবং সাদা বলের ফরম্যাটে আলাদা আলাদা চুক্তি করছে পিসিবি।তালিকায় মোট ক্রিকেটারের সংখ্যা ৩৩ জন। গতবারের চাইতে এবার ১৩ জন ক্রিকেটার বেশি রাখা হয়েছে। মোট পাঁচজন ক্রিকেটারকে লাল এবং সাদা বলের ক্রিকেটে রাখা হয়েছে।
মোট দশ জন ক্রিকেটারকে লাল বলের ক্রিকেটে রেখেছে পিসিবি। লাল বলের 'এ' ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন আজহার আলী। আবদুল্লাহ শফিক, নাসিম শাহ চলে গেছেন 'সি ক্যাটাগরিতে।
ওয়ানডে ও টি ২০ দলের জন্য ক্রিকেটে নতুন করে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ১১ জন ক্রিকেটার। ফখর জামান এবং শাদাব খান- দুজনই উন্নীত হয়েছেন 'এ' ক্যাটাগরিতে। হারিস রউফকে উন্নীত করা হয়েছেন 'বি' ক্যাটাগরিতে। আগের মতোই 'সি' ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ নাওয়াজ।
তিন সংস্করণেই দলের খেলোয়াড়দের ম্যাচ ফি ১০ শতাংশ বাড়িয়েছে পাকিস্তানি বোর্ড। স্কোয়াডে আছেন কিন্তু খেলছেন না, এমন ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। মাঠে থাকা খেলোয়াড়দের ম্যাচ ফির তুলনায় এর আগে ৫০ শতাংশ ম্যাচ ফি পেতেন স্কোয়াডে মাঠের বাইরে থাকা খেলোয়াড়েরা।
নতুন চুক্তিতে তাদের ম্যাচ ফি শতকরা ২০ শতাংশ বাড়িয়ে ৭০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি অধিনায়কের জন্য রাখা হয়েছে আলাদা ভাতা। মূলত নেতৃত্বের বাড়তি দায়িত্ব সামলানোর জন্যই এই ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।পিসিবি বলেছে, ‘এটা দলের অধিনায়কের বাড়তি দায়িত্ব পালনের প্রতিদান।’
পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘২০২২–২৩ মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে আসা সবাইকে অভিনন্দন। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের অভিনন্দন। চুক্তিতে না থাকতে পেরে কেউ কেউ হয়তো কষ্ট পেয়েছেন। আমি তাদের প্রতি বলতে চাই, শুধু ৩৩ খেলোয়াড়ের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব না। প্রয়োজন অনুযায়ী চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দেরও ডাকা হবে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
- বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন বিধবা-বিপত্নীকরা
- হু হু করে কমে গেল সৌদি রিয়ালের বিনিময় হার
- বিদ্যুৎ নিয়ে সুখবর!
- কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
