| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সবাইকে অবাক করে ৩৫ বছরের প্রথা ভাঙছে বিসিসিআই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ৩০ ১৫:৪৮:২৬
সবাইকে অবাক করে ৩৫ বছরের প্রথা ভাঙছে বিসিসিআই

টেস্টে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। কাল ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষা করবে ভারত, তবে তাতেও যদি তাকে না পাওয়া যায়, তাহলে ভারতের অধিনায়ক হতে যাচ্ছেন যশপ্রীত বুমরাহ।

গেল সপ্তাহে লেস্টারশায়ারের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। সেখানেই করোনায় আক্রান্ত হওয়ার খবর পান রোহিত। ম্যাচ চলাকালেই তাকে নিয়ে যাওয়া হয় কোয়ারেন্টাইনে। সেই থেকে এখনো করোনা থেকে সেরে ওঠেননি ভারতীয় অধিনায়ক।Qriesগত ২৫ জুন করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে আছেন আইসোলেশনে, এরপর থেকে সব আরটিপিসিআর পরীক্ষায় পজিটিভ এসেছে তার ফলাফল। যে কারণে লেস্টার থেকে বার্মিংহামেও আসা হয়নি রোহিতের। আলাদাভাবে ওয়ারউইকশায়ার শহরে গিয়েছেন তিনি, সেখানেও তিনি গতকাল বুধবার করোনাক্রান্তই রয়ে গিয়েছেন, যার ফলে অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে তার বদলে খেলবেন কে, তা নিয়ে ভাবনায় আছে টিম ম্যানেজমেন্ট।

ক্রিকবাজ জানাচ্ছে,যদি কালও রোহিত করোনায় আক্রান্ত থাকেন, তাহলে বুমরাহ অধিনায়ক হওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন। সেটা হলে কপিল দেবের পর প্রথম কোনো পেসার নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে। রবিচন্দ্রন অশ্বিন আর ঋষভ পান্তের কথাও উঠে এসেছিল, তবে সে দুই বিকল্প নিয়ে খুব বেশি আলোচনা হয়নি বৈঠকে। অশ্বিনও রোহিতের মতো এই টেস্টে আছেন অনিশ্চয়তায়। আর পান্তের অধিনায়কত্বের সাম্প্রতিক রেকর্ড ভালো নয়, সে কারণে বুমরাহই এক্ষেত্রে এগিয়ে আছেন বেশ।

এদিকে কুঁচকির চোটের কারণে ভারতের ওপেনার ও সহ-অধিনায়ক লোকেশ রাহুলও ছিটকে গেছেন দল থেকে, এরপর নির্বাচকরা জানাননি দলের সহ-অধিনায়ক কে হবেন। অধিনায়কত্বের হিসেবের বাইরেও ভারতের কাজ বাকি আরও এক জায়গায়, রোহিত না খেললে ওপেনার খুঁজে বের করার কাজ। ক্রিকবাজ জানাচ্ছে, এক্ষেত্রে মায়াঙ্ক আগারওয়াল আর কেএস ভারত হতে পারেন মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গী।

গেল বছর অসমাপ্ত রেখে আসা সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে আগামীকাল ১ জুলাই। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত।

উল্লেখ্য, এরই মধ্যদিয়ে গত সাড়ে তিন দশকে প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেটে কোনো পেসার অধিনায়কত্ব করতে যাচ্ছেন, এর আগে সবশেষ পেসার হিসেবে ভারতকে টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন কপিল দেব।

১৯৮৭ সালের পর থেকে তিনি আর টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেননি। তারপর যশপ্রীত বুমরা হতে চলেছেন প্রথম ভারতীয় পেসার যিনি ভারতীয় দল কে সাদা জার্সিতে নেতৃত্ব দান করবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

এবার সিঙ্গাপুরের মুখোমুখি ব্রাজিল; কবে কখন এই ম্যাচ

এবার সিঙ্গাপুরের মুখোমুখি ব্রাজিল; কবে কখন এই ম্যাচ

জাপানের কাছে ৩-২ গোলে হারের পর এবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...