| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিউজিল্যান্ড-পাকিস্তানকে সাথে নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৮ ১০:০১:০০
নিউজিল্যান্ড-পাকিস্তানকে সাথে নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা

বিশ্বকাপ শুরুর ঠিক আগে দিয়ে আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ। ক্রাইস্টচার্চের হাগলি ওভালেই হবে সিরিজের পুরো সাতটি ম্যাচ। সব দল একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। সেরা দুই দলকে নিয়ে ফাইনাল হবে ১৪ অক্টোবর।

সিরিজের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে সফরকারী দুই দল বাংলাদেশ ও পাকিস্তান। স্থানীয় সময় দুপুর তিনটা (বাংলাদেশ সময় সকাল ৯টা) শুরু হবে ম্যাচটি। এছাড়া দিবারাত্রির দুইটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় (বাংলাদেশ সময় দুপুর একটা)।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি

৭ অক্টোবর - বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৯টা

৮ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, দুপুর ১টা

৯ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, দুপুর ১টা

১০ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, সকাল ৯টা

১১ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, সকাল ৯টা

১২ অক্টোবর - বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৯টা

১৪ অক্টোবর - ফাইনাল, সকাল ৯টা

*উল্লিখিত সময়গুলো বাংলাদেশ সময় অনুযায়ী

একইসঙ্গে নিজেদের পুরো বছরের সূচিও প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যেখানে রয়েছে বাংলাদেশ নারী দলের নিউজিল্যান্ড সফরের সূচিও। আগামী ডিসেম্বরে তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশের নারীরা।

ওয়ানডে দিয়ে সেই সফরটি শুরু হবে ২ ডিসেম্বর। সিরিজের পরের দুই ৪ ও ৭ ডিসেম্বর। এরপর ১১, ১৪ ও ১৮ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। এ দুই সিরিজের ছয়টি ম্যাচ ভিন্ন ছয় মাঠে খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড নারী দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...