| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার আইপিএল নিয়ে ক্ষেপলেন রমিজ রাজা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৫ ১৬:২৫:১০
এবার আইপিএল নিয়ে ক্ষেপলেন রমিজ রাজা

এর মধ্যে দিন কয়েক আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ জানিয়েছেন, সামনে (২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে) আইপিএলে ম্যাচ আরও বাড়ানো হবে।

আর স্বাভাবিকভাবেই আইপিএলকে বাড়তি উইন্ডো দিতে হবে আইসিসিকে। এই বিষয়টা একেবারেই মেনে নিতে পারছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে রমিজ সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি পরবর্তী আইসিসি আলোচনাসভায় এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবেন।

দুই দেশের রাজনৈতিক বৈরিতায় ভারতের আইপিএলে পাকিস্তানের ক্রিকেটাররা সুযোগ পান না। এমন একটি টুর্নামেন্ট বাড়তি উইন্ডো পেলে পাকিস্তানের ক্রিকেটের আরও ক্ষতিই হবে, ধারণা রমিজের।

তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আইপিএলের উইন্ডো বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা হয়নি। আইসিসির কনফারেন্সে এই বিষয়ে আমি নিজের মতামত রাখব। আমার কথাটা খুবই সহজ ও স্পষ্ট। বিশ্ব ক্রিকেটে যদি এমন কোনো ঘটনা বা বদল ঘটে, যার জেরে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে তার বিরুদ্ধে আমরা আইসিসির কাছে কড়াভাবে নিজেদের মতামত রাখব এবং সেই বদলকে চ্যালেঞ্জ জানাব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...