| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীকে সাকিব-তামিমদের ভিডিওবার্তা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৫ ১৪:৪২:৪৭
প্রধানমন্ত্রীকে সাকিব-তামিমদের ভিডিওবার্তা

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিবেদন এবং চেষ্টায় দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু অবশেষে বাস্তবায়িত হয়েছে। আজ শনিরাব ২৪ জুন বেলা ১২টায় দেশনেত্রী শেখ হাসিনা নিজে উদ্বোধন করেছেন খরস্রোতা পদ্মার বুকে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট পদ্মা সেতু। দেশের মানুষকে পদ্মা সেতু উপহার দেওয়ার জন্য তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় দলের দুই অধিনায়ক সাকিব আল হাসান এবং তামিম ইকবাল।

ওয়েস্ট ইন্ডিজ থেকে এক ভিডিওবার্তায় জাতীয় দলের টেস্ট অধিনায়ক সাকিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ আমার কাছে মনে হয়, এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবচেয়ে বড় অবদান।

এটা পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ধন্যবাদ জানাই। আশা করছি, এটা বাংলাদেশের অর্থনীতিকে আরেক ধাপ সামনে এগিয়ে নিতে সহায়তা করবে।’

তামিম ইকবাল নিজের ভিডিও বার্তায় বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশের জন্য এটা বিশাল বড় অর্জন। একটা সময় এমন ছিল যে, আমরা কেউ শিউর ছিলাম না, পদ্মা সেতু হবে কি হবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।

উনার নিবেদনের কারণে, চেষ্টার কারণে আজকে আমরা সবাই পদ্মা সেতু পেয়েছি। সাথে এটাও বলবো, যারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

বিশেষ করে শ্রমিক যারা কাজ করেছেন, আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা যে জিনিসটা করেছেন, এটা বাঙালি জাতি আজীবন মনে রাখবে। আমার এবং বাংলাদেশ ক্রিকেট টিমের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...