| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অজিদের হারিয়ে সিরিজে সমতা ফেরালো শ্রীলঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৭ ১২:২৮:৩৮
অজিদের হারিয়ে সিরিজে সমতা ফেরালো শ্রীলঙ্কা

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় অস্ট্রেলিয়া। দলীয় ৩৯ রানে অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে অজি শিবিরে প্রথম আঘাত হানেন ধানাঞ্জয়া ডি সিলভা। তবে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার এদিন দুর্দান্ত খেলছিলেন। কিন্তু তিনিও ইনিংস বড় করতে পারেননি। সাজঘরে ফিরিছেন ৩৯ রান করে।

এরপর স্টিভেন স্মিথ, মার্নাশ ল্যাবুশেন কিংবা গ্লেন ম্যাক্সওয়েল তাদের প্রত্যেকেই ভালো শুরু পেয়েছেন, উইকেটে থিতু হয়েছেন কিন্তু কেউই এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে পারেননি। শেষ পর্যন্ত ৩৭ ওভার ১ বলে ১৮৯ রান তুলে অলআউট হয় অজিরা। শ্রীলঙ্কার হয়ে ৪৭ রানে ৩ উইকেট শিকার করেছেন চামিকা করুনারত্নে।

এরআগে পাল্লেকেলেতে টস হেরে ব্যাটিং করতে নেমে সাবধানী শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা এবং পাথুম নিশাঙ্কা। তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। নিশাঙ্কাকে ১৪ রানে সাজঘরে ফিরিয়ে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন ম্যাথু কুনেমান।

এরপর তিন নম্বরে নেমে কুশল মেন্ডিস দলের হাল ধরেন। ধানাঞ্জয়া ডি সিলভাকে নিয়ে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিলেন তারা। তবে মেন্ডিস ৩৬ আর ধানাঞ্জয়া ৩৪ রানে সাজঘরে ফিরেছেন। দাসুন শানাকার ব্যাট থেকে এসেছে ৩৪ রান।

দলের বাকি কেউ আর বলার মতো কোনো রান করতে পারেনি। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ৯ উইকেটে ২২০ রান করার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। পরে আর ব্যাটিংয়ে নামা হয়নি স্বাগতিকদের। অজিদের হয়ে ৩৫ রানে ৪ উইকেট শিকার করেন প্যাট কামিন্স।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...